58 (yours is the light that)

YOURS IS THE light that breaks forth from the dark, and the good that sprouts from the cleft heart of strife.

Yours is the house that opens upon the world, and the love that calls to the battlefield.

Yours is the gift that still is a gain when everything is a loss, and the life that flows through the caverns of death.

Yours is the heaven that lies in the common dust, and you are there for me, you are there for all.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিদেশী ফুলের গুচ্ছ - ১
Verses
মধুর সূর্যের আলো, আকাশ বিমল,
সঘনে উঠিছে নাচি তরঙ্গ উজ্জ্বল।
         মধ্যাহ্নের স্বচ্ছ করে
         সাজিয়াছে থরে থরে
ক্ষুদ্র নীল দ্বীপগুলি, শুভ্র শৈলশির।
         কাননে কুঁড়িরে ঘিরি
         পড়িতেছে ধীরি ধীরি
পৃথিবীর অতি মৃদু নিশ্বাসসমীর।
একই আনন্দে যেন গায় শত প্রাণ--
বাতাসের গান আর পাখিদের গান।
         সাগরের জলরব
         পাখিদের কলরব
এসেছে কোমল হয়ে স্তব্ধতার সংগীত-সমান।
                  ২
আমি দেখিতেছি চেয়ে সমুদ্রের জলে
শৈবাল বিচিত্রবর্ণ ভাসে দলে দলে।
         আমি দেখিতেছি চেয়ে
         উপকূল-পানে ধেয়ে
মুঠি মুঠি তারাবৃষ্টি করে ঢেউগুলি।
         বিরলে বালুকাতীরে
         একা বসে রয়েছি রে,
চারি দিকে চমকিছে জলের বিজুলি।
তালে তালে ঢেউগুলি করিছে উত্থান--
তাই হতে উঠিতেছে কী একটি তান।
         মধুর ভাবের ভরে
         হৃদয় কেমন করে,
আমার সে ভাব আজি বুঝিবে কি আর কোনো প্রাণ।
                  ৩
হায় মোর নাই আশা, নাইকো আরাম--
ভিতরে নাইকো শান্তি, বাহিরে বিরাম।
         নাই সে সন্তোষধন
          জ্ঞানী ঋষি যোগীগণ।
ধ্যানসাধনায় যাহা পায় করতলে--
         আনন্দ-মগন-মন
         করে তারা বিচরণ,
বিমল মহিমালোক অন্তরেতে জ্বলে।
নাই যশ, নাই প্রেম, নাই অবসর--
পূর্ণ করে আছে এরা সকলেরি ঘর।
         সুখে তারা হাসে খেলে,
         সুখের জীবন বলে--
আমার কপালে বিধি লিখিয়াছে আরেক অক্ষর।
                  ৪
কিন্তু নিরাশাও শান্ত হয়েছে এমন
যেমন বাতাস এই, সলিল যেমন
         মনে হয় মাথা থুয়ে
         এইখানে থাকি শুয়ে
অতিশয় শ্রান্তকায় শিশুটির মতো।
         কাঁদিয়া দুঃখের প্রাণ
         করে দিই অবসান--
যে দুঃখ বহিতে হবে,বহিয়াছি কত।
আসিবে ঘুমের মতো মরণের কোল,
ধীরে ধীরে হিম হয়ে আসিবে কপোল।
         মুমূর্ষু শ্রবণতলে
         মিশাইবে পলে পলে
সাগরের অবিরাম একতান অন্তিম কল্লোল।
আরো দেখুন
আলোয় আলোকময় ক'রে হে
Verses
আলোয় আলোকময় ক'রে হে
       এলে আলোর আলো।
আমার নয়ন হতে আঁধার
       মিলালো মিলালো।
             সকল আকাশ সকল ধরা
             আনন্দে হাসিতে ভরা,
             যে দিক-পানে নয়ন মেলি
                    ভালো সবই ভালো।
তোমার আলো গাছের পাতায়
       নাচিয়ে তোলে প্রাণ।
তোমার আলো পাখির বাসায়
       জাগিয়ে তোলে গান।
               তোমার আলো ভালোবেসে
               পড়েছে মোর গায়ে এসে,
              হৃদয়ে মোর নির্মল হাত
                    বুলালো বুলালো।
আরো দেখুন
16
Verses
দামামা ওই বাজে,
দিন-বদলের পালা এল
ঝোড়ো যুগের মাঝে।
শুরু হবে নির্মম এক নূতন অধ্যায়,
নইলে কেন এত অপব্যয়--
আসছে নেমে নিষ্ঠুর অন্যায়,
অন্যায়েরে টেনে আনে অন্যায়েরই ভূত
ভবিষ্যতের দূত।
কৃপণতার পাথর-ঠেলা বিষম বন্যাধারা
লোপ করে দেয় নিঃস্ব মাটির নিষ্ফলা চেহারা।
জমে-ওঠা মৃত বালির স্তর
ভাসিয়ে নিয়ে ভর্তি করে লুপ্তির গহ্বর
পলিমাটির ঘটায় অবকাশ,
মরুকে সে মেরে মেরেই গজিয়ে তোলে ঘাস।
দুব্‌লা খেতের পুরানো সব পুনরুক্তি যত
অর্থহারা হয় সে বোবার মতো।
অন্তরেতে মৃত
বাইরে তবু মরে না যে অন্ন ঘরে করেছে সঞ্চিত--
ওদের ঘিরে ছুটে আসে অপব্যয়ের ঝড়,
ভাঁড়ারে ঝাঁপ ভেঙে ফেলে, চালে ওড়ায় খড়।
অপঘাতের ধাক্কা এসে পড়ে ওদের ঘাড়ে,
জাগায় হাড়ে হাড়ে।
হঠাৎ অপমৃত্যুর সংকেতে
নূতন ফসল চাষের তরে  আনবে নূতন খেতে।
শেষ পরীক্ষা ঘটাবে-- দুর্দৈবে--
জীর্ণ যুগে সঞ্চয়েতে কী যাবে,কী রইবে।
পালিশ-করা জীর্ণতাকে চিনতে হবে আজি,
দামামা তাই ওই উঠেছে বাজি।
আরো দেখুন