বিদেশী ফুলের গুচ্ছ - ৩ (amay rekho na dhore ar)

আমায় রেখো না ধরে আর,

আর হেথা ফুল নাহি ফুটে।

হেমন্তের পড়িছে নীহার,

আমায় রেখো না ধরে আর।

যাই হেথা হতে যাই উঠে,

আমার স্বপন গেছে টুটে।

     কঠিন পাষাণপথে

যেতে হবে কোনোমতে

     পা দিয়েছি যবে।

একটি বসন্তরাতে

ছিলে তুমি মোর সাথে--

পোহালো তো, চলে যাও তবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

34
Verses
আশার আলোকে
     জ্বলুক প্রাণের তারা,
আগামী কালের
     প্রদোষ-আঁধারে
             ফেলুক কিরণধারা
আরো দেখুন
সূচনা
Verses
কত কী যে আসে কত কী যে যায়
          বাহিয়া চেতনাবাহিনী,
আঁধারে আড়ালে গোপনে নিয়ত
হেথা হোথা তারি পড়ে থাকে কত--
ছিন্নসূত্র বাছি শত শত
          তুমি গাঁথ বসে কাহিনী।
ওগো একমনা, ওগো অগোচরা,
          ওগো স্মৃতি-অবগাহিনী!
তব ঘরে কিছু ফেলা নাহি যায়
          ওগো হৃদয়ের গেহিনী!
কত সুখ দুখ আসে প্রতিদিন,
কত ভুলি কত হয়ে আসে ক্ষীণ--
তুমি তাই ল'য়ে বিরামবিহীন
          রচিছ জীবনকাহিনী।
আঁধারে বসিয়া কী যে কর কাজ
          ওগো স্মৃতি-অবগাহিনী!
কত যুগ ধরে এমনি গাঁথিছ
          হৃদিশতদলশায়িনী!
গভীর নিভৃতে মোর মাঝখানে,
কী যে আছে কী যে নাই কে বা জানে,
কী জানি রচিলে আমার পরানে
          কত-না যুগের কাহিনী--
কত জনমের কত বিস্মৃতি
          ওগো স্মৃতি-অবগাহিনী!
আরো দেখুন
58
Verses
THOU HAST risen late, my crescent moon,
but my night bird is still awake to greet thee.
আরো দেখুন