আঁখি পানে যবে আঁখি তুলি (akhi pane jobe akhi tuli)

আঁখি পানে যবে আঁখি তুলি

দুখ জ্বালা সব যাই ভুলি।

অধরে অধরে পরশিয়া

প্রাণমন উঠে হরষিয়া।

মাথা রাখি যবে ওই বুকে

ডুবে যাই আমি মহা সুখে।

যবে বল তুমি, "ভালবাসি',

শুনে শুধু আঁখিজলে ভাসি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

58
Verses
            বেসুর বাজে রে
আর কোথা নয় কেবল তোরি
                     আপন-মাঝে রে।
মেলে না সুর এই প্রভাতে
আনন্দিত আলোর সাথে,
সবারে সে আড়াল করে,
                     মরি লাজে রে।
            থামা রে ঝংকার।
নীরব হয়ে দেখ্‌ রে চেয়ে
                     দেখ্‌ রে চারি ধার।
তোরি হৃদয় ফুটে আছে
মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটেছে ওই
                     তোরি কাজে রে।
আরো দেখুন
১০৬
Verses
১০৬
অনন্তকালের  ভালে মহেন্দ্রের বেদনার ছায়া,
মেঘান্ধ অম্বরে আজি তারি যেন মূর্তিমতী মায়া॥
আরো দেখুন
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ
Verses
              এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ;
                    পাশে তোমার হবে কি আজ স্থান।
       দেখতে পাব অপূর্ব সেই মুখ,
       রইবে চেয়ে হৃদয় উৎসুক,
       বারে বারে চরণ ঘিরে ঘিরে
                    ফিরবে আমার অশ্রুভরা গান?
                    সাহস করে তোমার পদমূলে
                   আপনারে আজ ধরি নাই যে তুলে,
                   পড়ে আছি মাটিতে মুখ রেখে,
                           ফিরিয়ে পাছে দাও হে আমার দান।
       আপনি যদি আমার হাতে ধরে
       কাছে এসে উঠতে বল মোরে,
       তবে প্রাণের অসীম দরিদ্রতা
                এই নিমেষেই হবে অবসান।
আরো দেখুন