৪ (tor apan janechharbe tore)

          তোর   আপন জনে ছাড়বে তোরে,

              তা ব'লে    ভাবনা করা চলবে না।

          ও তোর          আশালতা পড়বে ছিঁড়ে,

              হয়তো রে ফল ফলবে না ॥

আসবে পথে আঁধার নেমে,       তাই ব'লেই কি রইবি থেমে--

          ও তুই      বারে বারে জ্বালবি বাতি,

              হয়তো বাতি জ্বলবে না ॥

শুনে তোমার মুখের বাণী         আসবে ঘিরে বনের প্রাণী--

          হয়তো তোমার আপন ঘরে

              পাষাণ হিয়া গলবে না।

বদ্ধ দুয়ার দেখলি ব'লে  অমনি কি তুই আসবি চলে--

          তোরে       বারে বারে ঠেলতে হবে,

              হয়তো দুয়ার টলবে না ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মান অভিমান ভাসিয়ে
Songs
মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়--
        তারে    এগিয়ে নিয়ে আয়॥  
চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়--
        ওরে,     ঢেলে দে তার পায়। ।
আসছে পথে ছায়া পড়ে,    আকাশ এল আঁধার করে,    
    শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়--
        ওরে      সময় বহে যায়॥
আরো দেখুন
আজি কোন্ সুরে বাঁধিব
Songs
আজি কোন্‌ সুরে বাঁধিব          দিন-অবসান-বেলারে
দীর্ঘ ধূসর অবকাশে               সঙ্গীজনবিহীন শূন্য ভবনে।--
সে কি মূক বিরহস্মৃতি গুঞ্জরণে          তন্দ্রাহারা ঝিল্লিরবে।
সে কি বিচ্ছেদরজনীর   যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে।
সে কি অবগুণ্ঠিত প্রেমের         কুণ্ঠিত বেদনায় সম্‌বৃত দীর্ঘশ্বাসে।
সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায়          গর্বিত মঞ্জীরঝঙ্কারে॥
আরো দেখুন
তোমার বৈশাখে ছিল
Songs
 তোমার বৈশাখে ছিল
                        প্রখর রৌদ্রের জ্বালা,
                              কখন্‌ বাদল
                        আনে আষাঢ়ের পালা,
                               হায় হায় হায়।
     কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল,
                           সহসা ঝরনা
                                 নামিল অশ্রুঢালা।
                                      হায় হায় হায়।
         মৃগয়া করিতে
                       বাহির হল যে বনে
                  মৃগী হয়ে শেষে
                       এল কি অবলা বালা।
                            হায় হায় হায়।
         যে ছিল আপন
                       শক্তির অভিমানে
                  কার পায়ে আনে
                       হার মানিবার ডালা।
                            হায় হায় হায়।
আরো দেখুন