১২০ (man abhiman bhasiye diye)

মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়--

        তারে    এগিয়ে নিয়ে আয়॥  

চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়--

        ওরে,     ঢেলে দে তার পায়। ।

আসছে পথে ছায়া পড়ে,    আকাশ এল আঁধার করে,    

    শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়--

        ওরে      সময় বহে যায়॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল
Songs
     গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।
     আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥
হয়তো সে তুমি শোন নাই,    সহজে বিদায় দিলে তাই--
     আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥
     চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি,
     আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।
আর কি কখনো কবে     এমন সন্ধ্যা হবে--
     জনমের মতো হায় হয়ে গেল হারা ॥
আরো দেখুন
গগনে গগনে ধায়
Songs
গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী,
স্পর্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে॥
শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,
অলখ পথের ছন্দ উড়ায় মুক্তবেগের পাখাতে॥
অন্তরতল মন্থন করে ছন্দে
সাদা কালোর দ্বন্দ্বে,
কভু ভালো কভু মন্দে,
কভু সোজা কভু বাঁকাতে।
ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে,
মুক্তিরণের যোদ্‌ধৃবীরের ভ্রুভঙ্গে,
ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে॥
আরো দেখুন
সেই তো তোমার
Songs
          সেই তো তোমার পথের বঁধু সেই তো।
দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥
          সেই তো তোমার পথের বঁধু সেই তো।
এই আলো তার এই তো আঁধার, এই আছে এই নেই তো ॥
আরো দেখুন