২১ (aji bangladesher hriday hate)

আজি        বাংলাদেশের হৃদয় হতে   কখন আপনি

তুমি এই    অপরূপ রূপে বাহির   হলে জননী!

ওগো        মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!

তোমার     দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

    

ডান হাতে তোর খড়্গ জ্বলে,   বাঁ হাত করে শঙ্কাহরণ,

দুই নয়নে স্নেহের হাসি,   ললাটনেত্র আগুনবরণ।

ওগো        মা, তোমার কী মুরতি আজি দেখি রে!

তোমার     দুয়ার আজি খুলে গেছে   সোনার মন্দিরে ॥

    

তোমার     মুক্তকেশের পুঞ্জ মেঘে   লুকায় অশনি,

তোমার     আঁচল ঝলে আকাশতলে   রৌদ্রবসনী!

ওগো        মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!

তোমার     দুয়ার আজি খুলে গেছে   সোনার মন্দিরে ॥

    

যখন         অনাদরে চাই নি মুখে   ভেবেছিলেম দুঃখিনী মা

আছে        ভাঙা ঘরে একলা পড়ে,   দুখের বুঝি নাইকো সীমা।

কোথা সে তোর দরিদ্র বেশ,   কোথা সে তোর মলিন হাসি--

আকাশে আজ ছড়িয়ে গেল   ওই চরণের দীপ্তিরাশি!

ওগো        মা, তোমার কী মুরতি আজি দেখি রে!

তোমার     দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥

    

আজি        দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী--

তোমার     অভয় বাজে হৃদয়মাঝে   হৃদয়হরণী!

ওগো        মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!

তোমার     দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥

রাগ: বিভাস-বাউল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শিউলি ফুল, শিউলি
Songs
শিউলি ফুল,   শিউলি ফুল,   কেমন ভুল,   এমন ভুল॥
     রাতের বায়   কোন্‌ মায়ায়   আনিল হায়   বনছায়ায়,
          ভোরবেলায়   বারে বারেই   ফিরিবারে   হলি ব্যাকুল॥
              কেন রে তুই উন্মনা!   নয়নে তোর হিমকণা।
কোন্‌ ভাষায়   চাস বিদায়,   গন্ধ তোর   কী জানায়--
     সঙ্গে হায়   পলে পলেই   দলে দলে   যায় বকুল॥
আরো দেখুন
একদা তুমি, প্রিয়ে,
Songs
একদা তুমি, প্রিয়ে,   আমারি এ   তরুমূলে
বসেছ ফুলসাজে   সে কথা যে   গেছ ভুলে॥
              সেথা যে বহে নদী   নিরবধি   সে ভোলে নি,
              তারি যে স্রোতে আঁকা   বাঁকা বাঁকা   তব বেণী,
              তোমারি পদরেখা   আছে লেখা   তারি কূলে।
              আজি কি সবই ফাঁকি-- সে কথা কি   গেছ ভুলে॥
গেঁথেছ যে রাগিণী    একাকিনী    দিনে দিনে
আজিও যায় ব্যেপে     কেঁপে কেঁপে     তৃণে তৃণে।
     গাঁথিতে যে আঁচলে    ছায়াতলে    ফুলমালা
     তাহারি পরশন    হরষন-    সুধা-ঢালা
          ফাগুন আজো যে রে    খুঁজে ফেরে    চাঁপাফুলে।
          আজি কি সবই ফাঁকি-- সে কথা কি    গেছ ভুলে॥
আরো দেখুন
আমি যাব না
Songs
আমি    যাব না গো অমনি চলে।    মালা তোমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে    তোমার বাণী নিলেম বুকে,
        ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি।     ক্ষমা আমায় করবে না কি।      
গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই--
        সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥
আরো দেখুন