১৪৭ (shiuli phul shiuli)

শিউলি ফুল,   শিউলি ফুল,   কেমন ভুল,   এমন ভুল॥

     রাতের বায়   কোন্‌ মায়ায়   আনিল হায়   বনছায়ায়,

          ভোরবেলায়   বারে বারেই   ফিরিবারে   হলি ব্যাকুল॥

              কেন রে তুই উন্মনা!   নয়নে তোর হিমকণা।

কোন্‌ ভাষায়   চাস বিদায়,   গন্ধ তোর   কী জানায়--

     সঙ্গে হায়   পলে পলেই   দলে দলে   যায় বকুল॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1334

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি মিছে ঘুরি এ জগতে
Songs
মিছে ঘুরি এ জগতে কিসের পাকে,
মনের বাসনা যত মনেই থাকে।
বুঝিয়াছি এ নিখিলে, চাহিলে কিছু না মিলে,
এরা, চাহিলে আপন মন গোপনে রাখে।
এত লোক আছে কেহ কাছে না ডাকে।
আরো দেখুন
একদা প্রাতে কুঞ্জতলে
Songs
              একদা প্রাতে কুঞ্জতলে    অন্ধ বালিকা
              পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা।।
              কণ্ঠে পরি অশ্রুজল    ভরিল নয়নে,
              বক্ষে লয়ে চুমিনু তার   স্নিগ্ধ বয়নে।।
              কহিনু তারে, ‘অন্ধকারে    দাঁড়ায়ে রমণী,
              কী ধন তুমি করিছ দান    না জানো আপনি।
              পুষ্পসম অন্ধ তুমি    অন্ধ বালিকা,
              দেখ নি নিজে মোহন কী যে    তোমার মালিকা।’
আরো দেখুন
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই।
Songs
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই।
পরশ পুলক-রস ভরা রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ,
চকিতে শুনিতে শুধু পাই,
চলে যাই।
আমি কভু ফিরে নাহি চাই।
আরো দেখুন