২৫ (buk je phete jay)

         বুক যে ফেটে যায়, হায় হায় রে।

তোর তরুণ জীবন দিলি নিষ্কারণে    

      মৃত্যুপিপাসিনীর পায় রে।

                        ওরে সখা,

মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি

                        কেন অকালে

পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে,

                        ওরে সখা।

রাগ: কাফি-কানাড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার খেলা যখন
Songs
আমার   খেলা যখন ছিল তোমার সনে
           তখন   কে তুমি তা কে জানত।
তখন   ছিল না ভয়, ছিল না লাজ মনে,
           জীবন   বহে যেত অশান্ত ॥
তুমি    ভোরের বেলা ডাক দিয়েছ কত
           যেন আমার আপন সখার মতো,
হেসে   তোমার সাথে ফিরেছিলেম ছুটে
           সে দিন কত-না বন-বনান্ত ॥
ওগো,  সেদিন তুমি গাইতে যে-সব গান
           কোনো অর্থ তাহার কে জানত।
শুধু     সঙ্গে তারি গাইত আমার প্রাণ,
           সদা নাচত হৃদয় অশান্ত।
হঠাৎ    খেলার শেষে আজ কী দেখি ছবি--
           স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,
তোমার  চরণ-পানে নয়ন করি নত
           ভুবন   দাঁড়িয়ে আছে একান্ত ॥
আরো দেখুন
কে ডাকে. আমি
Songs
কে ডাকে।    আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে,    কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই॥
পরশ পুলকরস-ভরা    রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস,    লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ--
চকিতে শুনিতে শুধু পাই।  চ'লে যাই॥
আরো দেখুন
ওরে, কী শুনেছিস ঘুমের
Songs
ওরে,   কী শুনেছিস ঘুমের ঘোরে,     তোর    নয়ন এল জলে ভরে॥
     এত দিনে তোমায় বুঝি     আঁধার ঘরে পেল খুঁজি--
     পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তোরে॥
তোর   দুখের শিখায় জ্বাল্‌ রে প্রদীপ জ্বাল্‌ রে।
তোর   সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন     জীবন মরণ একটি ধারায়    তার চরণে আপনা হারায়,
     সেই পরশে মোহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডোরে॥
আরো দেখুন