৬৪ (amar khela jakhan chhil tomar)

আমার   খেলা যখন ছিল তোমার সনে

           তখন   কে তুমি তা কে জানত।

তখন   ছিল না ভয়, ছিল না লাজ মনে,

           জীবন   বহে যেত অশান্ত ॥

তুমি    ভোরের বেলা ডাক দিয়েছ কত

           যেন আমার আপন সখার মতো,

হেসে   তোমার সাথে ফিরেছিলেম ছুটে

           সে দিন কত-না বন-বনান্ত ॥

ওগো,  সেদিন তুমি গাইতে যে-সব গান

           কোনো অর্থ তাহার কে জানত।

শুধু     সঙ্গে তারি গাইত আমার প্রাণ,

           সদা নাচত হৃদয় অশান্ত।

হঠাৎ    খেলার শেষে আজ কী দেখি ছবি--

           স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,

তোমার  চরণ-পানে নয়ন করি নত

           ভুবন   দাঁড়িয়ে আছে একান্ত ॥

রাগ: সাহানা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ জ্যৈষ্ঠ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: তিনধরিয়া

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওহে জীবনবল্লভ
Songs
                 ওহে জীবনবল্লভ,  ওহে সাধনদুর্লভ,
           আমি  মর্মের কথা অন্তরব্যথা  কিছুই নাহি কব–
           শুধু  জীবন মন চরণে দিনু  বুঝিয়া লহো সব। 
         ( দিনু চরণতলে– কথা যা ছিল দিনু চরণতলে–
                প্রাণের বোঝা বুঝে লও,  দিনু চরণতলে। )
                        আমি  কী আর কব।। 

           এই  সংসারপথসঙ্কট অতি  কন্টকময় হে,
           আমি নীরবে যাব হৃদয়ে লয়ে  প্রেমমুরতি তব। 
         ( নীরবে যাব– পথের কাঁটা মানব না, নীরবে যাব।
                হৃদয়ব্যথায় কাঁদব না, নীরবে যাব। )
                        আমি  কী আর কব।। 

           আমি  সুখদুখ সব তুচ্ছ করিনু  প্রিয়-অপ্রিয় হে–
           তুমি  নিজ হাতে যাহা সঁপিবে তাহা  মাথায় তুলিয়া লব। 
         ( আমি   মাথায় লব–  যাহা দিবে তাই মাথায় লব–
                সুখ দুখ তব পদধূলি ব’লে মাথায় লব। )
                        আমি  কী আর কব।। 

           অপরাধ যদি ক’রে থাকি পদে,  না করো যদি ক্ষমা,
           তবে  পরানপ্রিয় দিয়ো হে দিয়ো  বেদনা নব নব। 
         ( দিয়ো বেদনা– যদি ভালো বোঝ দিয়ো বেদনা–
                বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা। ) 
                        আমি  কী আর কব।। 

           তবু  ফেলো না দূরে, দিবসশেষে  ডেকে নিয়ো চরণে–
           তুমি ছাড়া আর কী আছে আমার !  মৃত্যু-আঁধার ভব। 
         ( নিয়ো চরণে– ভবের খেলা সারা হলে নিয়ো চরণে–
               দিন ফুরাইলে, দীননাথ,  নিয়ো চরণে। )
                       আমি  কী আর কব।।
আরো দেখুন
তোমার বৈশাখে ছিল
Songs
 তোমার বৈশাখে ছিল
                        প্রখর রৌদ্রের জ্বালা,
                              কখন্‌ বাদল
                        আনে আষাঢ়ের পালা,
                               হায় হায় হায়।
     কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল,
                           সহসা ঝরনা
                                 নামিল অশ্রুঢালা।
                                      হায় হায় হায়।
         মৃগয়া করিতে
                       বাহির হল যে বনে
                  মৃগী হয়ে শেষে
                       এল কি অবলা বালা।
                            হায় হায় হায়।
         যে ছিল আপন
                       শক্তির অভিমানে
                  কার পায়ে আনে
                       হার মানিবার ডালা।
                            হায় হায় হায়।
আরো দেখুন
রহি রহি আনন্দতরঙ্গ
Songs
রহি রহি আনন্দতরঙ্গ জাগে ॥
রহি রহি, প্রভু, তব পরশমাধুরী
হৃদয়মাঝে আসি লাগে ॥
রহি রহি শুনি তব চরণপাত হে
মম পথের আগে আগে ॥
রহি রহি মম মনোগগন ভাতিল
তব প্রসাদরবিরাগে ॥
আরো দেখুন