৩০ (sadher kanone more ropan)

সাধের কাননে মোর      রোপণ করিয়াছিনু

        একটি লতিকা, সখী, অতিশয় যতনে।

প্রতিদিন দেখিতাম       কেমন সুন্দর ফুল

        ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।

প্রতিদিন সযতনে         ঢালা দিতাম জল,

        প্রতিদিন কুল তুলে গাঁথতাম মালিকা।

সোনার লতাটি আহা     বন করেছিল আলো--

        সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?

কেমন বনের মাঝে       আছিল মনের সুখে

        গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।

প্রেমের সে আলিঙ্গনে    স্নিগ্ধ রেখেছিল তারে

        কোমল পল্লবদলে নিবারিয়া আতপে।

এতদিন ফুলে ফুলে     ছিল ঢলোঢলো মুখ,

        শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা।

ছিন্ন অবশেষটুকু          এখনো জড়ানো বুকে--

        এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?

রাগ: জয়জয়ন্তী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1279

রচনাকাল (খৃষ্টাব্দ): 1872

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তিমিরবিভাবরী
Songs
তিমিরবিভাবরী কাটে কেমনে
জীর্ণ ভবনে, শূন্য জীবনে--
হৃদয় শুকাইল প্রেম বিহনে ॥
গহন আঁধার কবে        পুলকে পূর্ণ হবে
ওহে আনন্দময়, তোমার বীণারবে--
পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে ॥
আরো দেখুন
ও ভাই, দেখে যা, কত ফুল তুলেছি
Songs
                  তুই আয় রে কাছে আয় ,
                  আমি      তোরে সাজিয়ে দি–
                  তোর      হাতে মৃণাল - বালা ,
                  তোর      কানে চাঁপার দুল ,
                  তোর      মাথায় বেলের সিঁথি ,
                  তোর      খোঁপায় বকুল ফুল।।
                  ও ভাই,     দেখে যা,
                  কত    ফুল তুলেছি!
আরো দেখুন
জানি গো, দিন
Songs
              জানি গো, দিন যাবে এ দিন যাবে।
     একদা কোন্‌ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
          শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ॥
     পথের ধারে বাজবে বেণু,         নদীর কূলে চরবে ধেনু,
          আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে--
              তবুও দিন যাবে এ দিন যাবে ॥
     তোমার কাছে আমার এ মিনতি
যাবার আগে জানি যেন  আমায় ডেকেছিল কেন
     আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।
কেন নিশার নীরবতা          শুনিয়েছিল তারার কথা,
          পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি--
              তোমার কাছে আমার এই মিনতি ॥
                   সাঙ্গ যবে হবে ধরার পালা
          যেন আমার গানের শেষে         থামতে পারি শমে এসে--
          ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
     এই জীবনের আলোকেতে   পারি তোমায় দেখে যেতে,
          পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা--
                   সাঙ্গ যবে হবে ধরার পালা ॥
আরো দেখুন