৪২৬ (timirbibhabari kate kemane)

তিমিরবিভাবরী কাটে কেমনে

জীর্ণ ভবনে, শূন্য জীবনে--

হৃদয় শুকাইল প্রেম বিহনে ॥

গহন আঁধার কবে        পুলকে পূর্ণ হবে

ওহে আনন্দময়, তোমার বীণারবে--

পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে ॥

রাগ: বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অচেনাকে ভয় কী
Songs
          অচেনাকে ভয় কী আমার ওরে?
     অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ॥
জানি জানি আমার চেনা      কোনো কালেই ফুরাবে না,
          চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥
     ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।
     সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।
অচেনা এই ভুবন মাঝে      কত সুরেই হৃদয় বাজে--
          অচেনা এই জীবন আমার,
              বেড়াই তারি ঘোরে ॥
আরো দেখুন
ওদের বাঁধন যতই
Songs
     ওদের   বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে,
              মোদের ততই বাঁধন টুটবে।
     ওদের   যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে,
              ততই মোদের আঁখি ফুটবে ॥
আজকে যে তোর কাজ করা চাই,   স্বপ্ন দেখার সময় তো নাই--
     এখন    ওরা যতই গর্জাবে, ভাই তন্দ্রা ততই ছুটবে,
              মোদের      তন্দ্রা ততই ছুটবে ॥
ওরা          ভাঙতে যতই চাবে জোরে   গড়বে ততই দ্বিগুণ করে,
তোরা       ভরসা না ছাড়িস কভু,   জেগে আছেন জগৎ-প্রভু--
ওরা          ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে,
              ওদের        ধুলায় ধ্বজা লুটবে ॥
আরো দেখুন
এসো আমার ঘরে
Songs
              এসো আমার ঘরে।
          বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
          স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
              মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে   এসো আমার ঘরে॥
     দুঃখসুখের দোলে এসো,    প্রাণের হিল্লোলে এসো।
          ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
              বনের    আকুল নিশ্বাসে--
          এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের 'পরে॥
আরো দেখুন