৪৯ (amar more pagol kore)

আবার মোরে পাগল করে                 দিবে কে।

হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা        বিবেকে॥

আবার প্রাণে নূতন টানে                  প্রেমের নদী

পাষাণ হতে উছল স্রোতে                বহায় যদি--

আবার দুটি নয়নে লুটি  হৃদয় হ'রে      নিবে কে!

আবার মোরে পাগল করে                 দিবে কে॥

    

আবার কবে ধরণী হবে                   তরুণা।

কাহার প্রেমে আসিবে নেমে              স্বরগ হতে    করুণা॥

নিশীথনভে শুনিব কবে                  গভীর গান,

যে দিকে চাব দেখিতে পাব               নবীন প্রাণ,

নূতন প্রীতি আনিবে নিতি               কুমারী উষা    অরুণা।

আবার কবে ধরণী হবে                   তরুণা।

    

দিবে সে খুলি এ ঘোর ধূলি-             আবরণ।

তাহার হাতেআঁখির পাতে               জগত-জাগা   জাগরণ।

সে হাসিখানিআনিবে টানি               সবার হাসি।

গড়িবে গেহ, জাগাবে স্নেহ--              জীবনরাশি।

প্রকৃতিবধূ  চাহিবে মধু,                  পরিবে নব   আভরণ--

সে দিবে খুলি এ ঘোর ধূলি-             আবরণ।

    

হৃদয়ে এসে মধুর হেসে                  প্রাণের গান   গাহিয়া

পাগল করে দিবে সে মোরে               চাহিয়া

আপনা থাকিভাসিবে আঁখি               আকুল নীরে,

ঝরনা-সম    জগত-মম                   ঝরিবে শিরে--

তাহার বাণীদিবে গো আনি                সকল বাণী   বাহিয়া।

পাগল করে দিবে সে মোরে               চাহিয়া।

রাগ: কীর্তন

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১২৯৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

রচনাস্থান: ৪৯, পার্ক স্ট্রীট, কলকাতা

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে
Songs
                 গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে,
                                           অরণ্যে তমশ্ছায়া।
                             মুখর নির্ঝরকলকল্লোলে
                        ব্যাধের চরণধ্বনি শুনিতে না পায় ভীরু
                                         হরিণদম্পতি।
                        চিত্রব্যাঘ্র পদনখচিহ্নরেখাশ্রেণী
                             রেখে গেছে ওই পথপঙ্ক-'পরে,
                                  দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান।
আরো দেখুন
নিশি না পোহাতে
Songs
নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া,
             তোমার অনল দিয়া ॥
কবে যাবে তুমি সমুখের পথে দীপ্ত শিখাটি বাহি
             আছি তাই পথ চাহি।
পুড়িবে বলিয়া রয়েছে আশায় আমার নীরব হিয়া
             আপন আঁধার নিয়া ॥
আরো দেখুন
প্রাণ চায় চক্ষু
Songs
প্রাণ চায় চক্ষু না চায়,   মরি   একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়,   তবে   কার লাগি মিথ্যা এ সজ্জা॥
মুখে নাহি নিঃসরে ভাষ,   দহে   অন্তরে নির্বাক বহ্নি।
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস,   তব   মর্মে যে ক্রন্দন তন্বী!
মাল্য যে দংশিছে হায়,   তব   শয্যা যে কণ্টকশয্যা
মিলনসমুদ্রবেলায়   চির-   বিচ্ছেদজর্জর মজ্জা॥
আরো দেখুন