৩১৪ (tare dekhate pari)

          তারে দেখাতে পারি নে কেন প্রাণ   খুলে গো।

                   বুঝাতে পারি নে হৃদয়বেদনা ॥

     কেমনে সে হেসে চলে যায়,   কোন্‌ প্রাণে ফিরেও না চায়--

                   এত সাধ এত প্রেম করে অপমান॥

এত   ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না,   প্রাণে গোপনে রহিল।

          এ প্রেম কুসুম যদি হ'ত   প্রাণ হতে ছিঁড়ে লইতাম,

                   তার   চরণে করিতাম দান।

বুঝি সে তুলে নিত না, শুকাতো অনাদরে,   তবু তার সংশয় হ'ত অবসান॥

রাগ: দেশ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পথহারা তুমি পথিক
Songs
    পথহারা তুমি পথিক যেন গো    সুখের কাননে
                ওগো যাও, কোথা যাও।
    সুখে ঢলঢল বিবশ বিভল    পাগল নয়নে
                তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়,    কোথা পড়ে আছে ধরণী।
মায়ার তরণী বাহিয়া যেন গো    মায়াপুরী-পানে ধাও--
        কোন্‌    মায়াপুরী পানে ধাও॥
আরো দেখুন
সবে মিলি গাও রে
Songs
               সবে মিলি গাও রে, মিলি মঙ্গলাচরো।
                 ডাকি লহো হৃদয়ে প্রিয়তমে।। 
      মঙ্গল গাও আনন্দমনে।  মঙ্গল প্রচারো বিশ্বমাঝে।।
আরো দেখুন
মলিন মুখে ফুটুক হাসি
Songs
               মলিন মুখে ফুটুক হাসি,   জুড়াক দু নয়ন ।
               মলিন বসন ছাড়ো সখী,  পরো আভরণ ।
               অশ্রু-ধোওয়া কাজল-রেখা   আবার চোখে দিক-না দেখা,
               শিথিল বেণী তুলুক বেঁধে   কুসুমবন্ধন ।।
আরো দেখুন