৮৮ (malin mukhe phutuk hasi)

               মলিন মুখে ফুটুক হাসি,   জুড়াক দু নয়ন ।

               মলিন বসন ছাড়ো সখী,  পরো আভরণ ।

               অশ্রু-ধোওয়া কাজল-রেখা   আবার চোখে দিক-না দেখা,

               শিথিল বেণী তুলুক বেঁধে   কুসুমবন্ধন ।।

রাগ: কাফি-কানাড়া

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার এল সময়
Songs
এবার এল সময় রে তোর শুক্‌নো-পাতা-ঝরা--
যায় বেলা যায়, রৌদ্র হল খরা ॥
     অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলে
     অকারণে দোল দিয়ে যায় কোন্‌ খেয়ালের ছলে।
              স্তব্ধ বিজন ছায়াবীথি
                        বনের-ব্যথা-ভরা ॥
মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে--
শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।
     যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,
     কোন্‌কালে সে পারে গেল সুদূর নদীকূলে।
                   রইল রে তোর অসীম আকাশ,
                        অবাধপ্রসার ধরা ॥
আরো দেখুন
মন যে বলে
Songs
মন যে বলে, চিনি চিনি যে-গন্ধ বয় এই সমীরে।
কে ওরে কয় বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে॥
রক্তে রেখে গেছে ভাষা,
স্বপ্নে ছিল যাওয়া-আসা--
কোন্‌ যুগে কোন্‌ হাওয়ার পথে, কোন্‌ বনে কোন্‌ সিন্ধুতীরে।
এই সুদূরে পরবাসে
ওর বাঁশি আজ প্রাণে আসে।
মোর পুরাতন দিনের পাখি
ডাক শুনে তার উঠল ডাকি,
চিত্ততলে জাগিয়ে তোলে অশ্রুজলের ভৈরবীরে॥
আরো দেখুন
বাদল-ধারা হল সারা
Songs
বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর।
গানের পালা শেষ ক'রে দে রে, যাবি অনেক দূর॥
ছাড়ল খেয়া ও পার হতে   ভাদ্রদিনের ভরা স্রোতে   রে,
দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর॥
কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,
মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।
অরণ্যে আজ স্তব্ধ হাওয়া,   আকাশ আজি শিশির-ছাওয়া   রে
          আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর॥
আরো দেখুন