৭২ (rate rate alor shikha)

     রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে

          ঘরের কোণে আসন মেলে॥

বুঝি সময় হল এবার     আমার প্রদীপ নিবিয়ে দেবার--

          পূর্ণিমাচাঁদ, তুমি এলে॥

     এত দিন সে ছিল তোমার পথের পাশে

          তোমার দরশনের আশে।

আজ তারে যেই পরশিবে    যাক সে নিবে, যাক সে নিবে--

          যা আছে সব দিক সে ঢেলে॥

রাগ: ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ফাল্গুন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ ফেব্রুয়ারি, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার সোনার থালায়
Songs
তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার।
     জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার ॥
          চন্দ্র সূর্য পায়ের কাছে   মালা হয়ে জড়িয়ে আছে,
তোমার     বুকে শোভা পাবে আমার দুখের অলঙ্কার ॥
          ধন ধান্য তোমারি ধন কী করবে তা কও।
          দিতে চাও তো দিয়ো আমায়, নিতে চাও তো লও।
     দুঃখ আমার ঘরের জিনিস,   খাঁটি রতন তুই তো চিনিস--
তোর        প্রসাদ দিয়ে তারে কিনিস এ মোর অহঙ্কার ॥
আরো দেখুন
সেই শান্তিভবন, ভুবন
Songs
সেই শান্তিভবন ভুবন কোথা গেল।
সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যা-সমীরণ,
সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন।
সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,
গৃহহারা হৃদয় লবে কাহার শরণ।
( শান্তার প্রতি ) এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে,
এনেছি হৃদয় তব পায়--
শীতল স্নেহসুধা করো দান,
দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন।
আরো দেখুন
বজ্রমানিক দিয়ে গাঁথা
Songs
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা।
তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা ॥
তোমার মন্ত্রবলে পাষাণ গলে,   ফসল ফলে--
মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা ॥
মরোমরো পাতায় পাতায়   ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে।
সবুজ   সুধার ধারায়   প্রাণ এনে দাও তপ্ত ধারায়,
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা ॥
আরো দেখুন