৭১ (de pare de amay tora)

দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে।

তার    দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে॥

শস্যখেতের গন্ধখানি   একলা ঘরে দিক সে আনি,

ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে॥

নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে,

ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে।

সূর্য ডোবার রাঙা বেলায়    ছড়াব প্রাণ রঙের খেলায়,

আপন-মনে চোখের কোণে আশ্রু-আভাস উঠবে ভেসে॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হে আকাশবিহারী-নীরদবাহন
Songs
হে       আকাশবিহারী-নীরদবাহন জল,
          আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥
তুমি    বরনে বরনে কিরণে কিরণে   প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে
                   দিয়েছ ভাসায়ে পবনে পবনে স্বপনতরণীদল॥
শেষে   শ্যামল মাটির প্রেমে   তুমি   ভুলে এসেছিলে নেমে,
কবে    বাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতল।
আজ    পাষাণদুয়ার দিয়েছি টুটিয়া,   কত যুগ পরে এসেছ ছুটিয়া
              নীল গগনের হারানো স্মরণ
                        গানেতে সমুচ্ছল॥
আরো দেখুন
পথে চলে যেতে
Songs
          পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে
              তোমার পরশ আসে কখন কে জানে ॥
কী অচেনা কুসুমের গন্ধে,   কী গোপন আপন আনন্দে,
              কোন্‌ পথিকের কোন্‌ গানে ॥
সহসা দারুণ দুখতাপে   সকল ভুবন যবে কাঁপে,
     সকল পথের ঘোচে চিহ্ন   সকল বাঁধন যবে ছিন্ন
                   মৃত্যু-আঘাত লাগে প্রাণে--
              তোমার পরশ আসে কখন কে জানে ॥
আরো দেখুন
আমার এই রিক্ত ডালি
Songs
       আমার এই রিক্ত ডালি
                         দিব তোমারি পায়ে।
                     দিব কাঙালিনীর আঁচল
                         তোমার পথে পথে বিছায়ে।
                     যে পুষ্পে গাঁথ পুষ্পধনু
                         তারি ফুলে ফুলে হে অতনু,
                     আমার পূজা-নিবেদনের দৈন্য
                         দিয়ো ঘুচায়ে।
                     তোমার রণজয়ের অভিযানে
                         আমায় নিয়ো,
                     ফুলবাণের টিকা আমার ভালে
                         এঁকে দিয়ো!
                     আমার শূন্যতা দাও যদি
                         সুধায় ভরি
                     দিব তোমার জয়ধ্বনি
                         ঘোষণ করি;
                     ফাল্গুনের আহ্বান জাগাও
                         আমার কায়ে
                              দক্ষিণবায়ে॥
আরো দেখুন