৩৫ (ogo kangal amare kangal)

ওগো    কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই।

ওগো    ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই'॥

প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে

                        ভিখারি আমার ভিখারি,

হায়     পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই॥

আমি    আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস।

আমি    আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ।

হেরো   মম প্রাণ মন যৌবন নব    করপুটতলে পড়ে আছে তব--

                       ভিখারি আমার ভিখারি,

হায়     আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই॥

রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: পতিসর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একদিন চিনে নেবে
Songs
     একদিন চিনে নেবে তারে,
          তারে    চিনে নেবে
     অনাদরে যে রয়েছে কুণ্ঠিতা ॥
সরে যাবে নবারুণ-আলোকে   এই কালো অবগুণ্ঠন--
ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর    মলিন আবরণ
              তারে    চিনে নেবে॥
আজ    গাঁথুক মালা সে গাঁথুক মালা,
          তার    দুখরজনীর অশ্রুমালা
     কখন দুয়ারে অতিথি আসিবে,
          লবে তুলি মালাখানি ললাটে।
     আজি    জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা
          পূর্ণপ্রকাশের লগন লাগি--
              চিনে নেবে॥
আরো দেখুন
ভোরের বেলা কখন এসে
Songs
ভোরের বেলা কখন এসে   পরশ করে গেছে হেসে ॥
আমার ঘুমের দুয়ার ঠেলে   কে সেই খবর দিল মেলে--
জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥
মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।
মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনত   ফুটল পূজার ফুলের মতো--
জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥
আরো দেখুন
সারা নিশি ছিলেম
Songs
          সারা নিশি ছিলেম শুয়ে   বিজন ভুঁয়ে
আমার  মেঠো ফুলের পাশাপাশি,
তখন   শুনেছিলেম তারার বাঁশি॥
যখন    সকালবেলা খুঁজে দেখি   স্বপ্নে-শোনা সে সুর একি
আমার  মেঠো ফুলের চোখের জলে   সুর   উঠে ভাসি॥
          এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে,
          শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে।
এ যে   ঘাসের কোলে আলোর ভাষা   আকাশ-হতে-ভেসে-আসা--
এ যে   মাটির কোলে মানিক-খসা হাসিরাশি॥
আরো দেখুন