২৬৭ (bhorer bela jakhan ese)

ভোরের বেলা কখন এসে   পরশ করে গেছে হেসে ॥

আমার ঘুমের দুয়ার ঠেলে   কে সেই খবর দিল মেলে--

জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥

মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।

মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।

হৃদয় যেন শিশিরনত   ফুটল পূজার ফুলের মতো--

জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৩

রচনাস্থান: লন্ডন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বাদল-মেঘে মাদল বাজে
Songs
বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে॥
     তারি গভীর রোলে    আমার হৃদয় দোলে,
          আপন সুরে আপনি ভোলে॥
কোথায় ছিল গহন প্রাণেগোপন ব্যথা গোপন গানে--
     আজি সজল বায়ে    শ্যামল বনের ছায়ে
          ছড়িয়ে গেল সকলখানে   গানে গানে॥
আরো দেখুন
না, কিছুই থাকবে না
Songs
        না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না,
                          কিছুই না, কিছুই না।
                    যদি আমার সব মিটে যায়
                             সব মিটে যায়,
                    তবেই আমি বেঁচে যাব যে
                             চিরদিনের তরে
                    যখন কিছুই থাকবে না।
                  দেবার আমার আছে কিছু
                            এই কথাটাই যে
                 ভুলিয়ে রেখেছিল সবাই মিলে--
            আজ জেনেছি, আমি নই-যে অভাগিনী;
                 দেবই আমি, দেবই আমি, দেব,
                        উজাড় করে দেব আমারে।
                 কোনো ভয় আর নেই আমার।
                      পড়্‌ তোর মন্তর, পড়্‌ তোর মন্তর,
                ভিক্ষুরে নিয়ে আয় অমানিতার পাশে,
                          সে'ই তারে দিবে সম্মান--
                      এত মান আর কেউ দিতে কি পারে।
আরো দেখুন
বুক যে ফেটে যায়
Songs
         বুক যে ফেটে যায়, হায় হায় রে।
তোর তরুণ জীবন দিলি নিষ্কারণে    
      মৃত্যুপিপাসিনীর পায় রে।
                        ওরে সখা,
মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি
                        কেন অকালে
পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে,
                        ওরে সখা।
আরো দেখুন