৩৬৬ (mane je asha)

        মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে।

        ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল,

                    বেদনা রহিল মনে মনে॥

তুমি কেন হেসে চাও, হেসে যাও হে,   আমি কেন কেঁদে ফিরি--

      কেন আমি কম্পিত হৃদয়খানি,   কেন যাও দূরে না দেখে॥

রাগ: ইমনকল্যাণ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এসো হে গৃহদেবতা
Songs
          এসো হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র।
বিরাজো জননী, সবার জীবন ভরি--
দেখাও আদর্শ মহান চরিত্র॥
          শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা,
          জাগায়ে রাখো মনে তব উপমা,
          দেহো ধৈর্য হৃদয়ে--
          সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত॥
দেখাও রজনী-দিবা   বিমল বিভা,
বিতরো পুরজনে শুভ্র প্রতিভা--
নব শোভাকিরণে
করো গৃহ সুন্দর রম্য বিচিত্র।
          সবে করো প্রেমদান   পূরিয়া প্রাণ--
          ভুলায়ে রাখো, সখা, আত্মাভিমান।
          সব বৈর হবে দূর
          তোমারে বরণ করি জীবনমিত্র॥
আরো দেখুন
অনেক দিনের শূন্যতা মোর
Songs
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥
          বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
                   দিক পরানে আনি--
          ডাকো তোমার নিখিল-উৎসবে ॥
                   মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
                             খুলাও রুদ্ধদ্বার
                   পূর্ণ করো প্রণতিগৌরবে ॥
আরো দেখুন
আমার নয়ন তোমার
Songs
আমার  নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে,
সেথায়  কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে॥
     নীরব দিঠে শুধায় যত    পায় না সাড়া মনের মতো,
     অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম'জে॥
তুমি    আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
     এই-যে আমি মালা আনি,    তার বাণী কেউ শোনে?
     পথ দিয়ে যাই, যেতে যেতে    হাওয়ায় ব্যথা দিই যে পেতে--
     বাঁশি বিছায় বিষাদ-ছায়া    তার ভাষা কেউ বোঝে॥
আরো দেখুন