৩৯ (he nirupama gane jadi)

হে নিরুপমা,

     গানে যদি লাগে বিহ্বল তান    করিয়ো ক্ষমা ॥

ঝরোঝরো ধারা আজি উতরোল,    নদীকূলে-কূলে উঠে কল্লোল,

     বনে বনে গাহে মর্মরস্বরে    নবীন পাতা।

          সজল পবন দিশে দিশে তোলে    বাদলগাথা ॥

হে নিরুপমা,

     চপলতা আজি যদি ঘটে তবে    করিয়ো ক্ষমা।

এল বরষার সঘন দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ,

     বকুলবীথিকা মুকুলে মত্ত    কানন-'পরে।

          নবকদম্ব মদির গন্ধে    আকুল করে॥

হে নিরুপমা,

     চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা।

তোমার দুখানি কালো আঁখি-'পরে    বরষার কালো ছায়াখানি পড়ে,

     ঘন কালো তব কুঞ্চিত কেশে    যূথীর মালা।

          তোমার চরণে নববরষার    বরণডালা ॥

হে নিরুপমা,

     আঁখি যদি আজ করে অপরাধ,    করিয়ো ক্ষমা।

হেরো আকাশের দূর কোণে কোণে    বিজুলি চমকি ওঠে খনে খনে,

     দ্রুত কৌতুকে তব বাতায়নে    কী দেখে চেয়ে।

               অধীর পবন কিসের লাগিয়া    আসিছে ধেয়ে॥

রাগ: পঞ্চম-কালাংড়া-পিলু-দেশ

তাল: কাহারবা-ষষ্ঠী-তেওরা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আষাঢ়, ১৩০৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ জুন, ১৯০০

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমারে ডাক দিল
Songs
আমারে   ডাক দিল কে ভিতর পানে--
                        ওরা যে   ডাকতে জানে॥
          আশ্বিনে ওই শিউলিশাখে
              মৌমাছিরে যেমন ডাকে
                   প্রভাতে সৌরভের গানে॥
     ঘরছাড়া আজ ঘর পেল যে,   আপন মনে রইল ম'জে।
     হাওয়ায় হাওয়ায় কেমন ক'রে   খবর যে তার পৌঁছল রে
                   ঘর-ছাড়া ওই মেঘের কানে॥
আরো দেখুন
এরা সুখের লাগি চাহে প্রেম
Songs
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
তাই মান অভিমান,
তাই এত হায় হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল,
মিছে আর কেন বল।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সখী চলো।
প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।
আরো দেখুন
আঁধার সকলই দেখি
Songs
আঁধার সকলই দেখি  তোমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে  হৃদয়ে বিষাদবাসে।
তোমারে দেখি না যবে,  তোমারে দেখি না যবে।।
এসো এসো, প্রেমময়,  অমৃতহাসিটি লয়ে।।
এসো মোর কাছে ধীরে  এই হৃদয়নিলয়ে।।
ছাড়িব না তোমায় কভু  জনমে জনমে আর,।
তোমায় রাখিয়া হৃদে  যাইব ভবের পার।।
আরো দেখুন