৯৭ (he nabina pratidiner pather)

                হে নবীনা,

প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা॥

    শুনি বাণী ভাসে    বসন্তবাতাসে,

প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা॥

    স্বপনে দাও ধরা    কী কৌতুকে ভরা।

    কোন্‌ অলকার ফুলে    মালা গাঁথ চুলে,

কোন্‌ অজানা সুরে    বিজনে বাজাও বীণা॥

রাগ: ভৈরবী-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1934

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

না না কাজ নাই, যেও না বাছা
Songs
                  না না কাজ নাই, যেও না বাছা,--
                  গভীরা রজনী, ঘোর ঘন গরজে,
                  তুই যে এ অন্ধের নয়নতারা।
                  আর কে আমার আছে!
                  কেহ নাই, কেহ নাই--
                  তুই শুধু রয়েছিস হৃদয় জুড়ায়ে--
                  তোরেও কি হারাব বাছা রে,
                  সে ত প্রাণে স'বে না!
আরো দেখুন
সর্ব খর্বতারে দহে
Songs
সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ--
হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো ॥
দূর করো মহারুদ্র   যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র--
     মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ ॥
          দুঃখের মন্থনবেগে উঠিবে অমৃত,
              শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যুভীত।
তব দীপ্ত রৌদ্র তেজে   নির্ঝরিয়া গলিবে যে
              প্রস্তরশৃঙ্খলোন্মুক্ত ত্যাগের প্রবাহ ॥
আরো দেখুন
শ্রাবণ, তুমি বাতাসে
Songs
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে--
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, "যা য় যা য় যায়।'
কদম ঝরে, "হা য় হা য় হায়।'
পুব-হাওয়া কয়, "ওর তো সময় নাই বাকি আর।'
শরৎ বলে, "যাক-না সময়, ভয় কিবা তার--
কাটবে বেলা আকাশ-মাঝে   বিনা কাজে   অসময়ের খেলা খেলে।'
কালো মেঘের আর কি আছে দিন,   ও যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'
শরৎ বলে, "মিলিয়ে দেব কালোয় আলো--
সাজবে বাদল আকাশ-মাঝে   সোনার সাজে   কালিমা ওর মুছে ফেলে।'
আরো দেখুন