৯২ (shraban rumi batase)

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে--

পথে তারি সকল বারি দিলে ঢেলে।

কেয়া কাঁদে, "যা য় যা য় যায়।'

কদম ঝরে, "হা য় হা য় হায়।'

পুব-হাওয়া কয়, "ওর তো সময় নাই বাকি আর।'

শরৎ বলে, "যাক-না সময়, ভয় কিবা তার--

কাটবে বেলা আকাশ-মাঝে   বিনা কাজে   অসময়ের খেলা খেলে।'

কালো মেঘের আর কি আছে দিন,   ও যে হল সাথিহীন।

পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'

শরৎ বলে, "মিলিয়ে দেব কালোয় আলো--

সাজবে বাদল আকাশ-মাঝে   সোনার সাজে   কালিমা ওর মুছে ফেলে।'

রাগ: বিভাস-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1334

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমরা মিলেছি আজ
Songs
                   আমরা   মিলেছি আজ মায়ের ডাকে।
          ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?।
          প্রাণের মাঝে থেকে থেকে   'আয়' ব'লে ওই ডেকেছে কে,
সেই          গভীর স্বরে উদাস করে--         আর কে কারে ধরে রাখে?।
          যেথায় থাকি যে যেখানে   বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই          প্রাণের টানে টেনে আনে-- সেই   প্রাণের বেদন জানে না কে?।
          মান অপমান গেছে ঘুচে,   নয়নের জল গেছে মুছে--
সেই          নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে ॥
          কত দিনের সাধনফলে   মিলেছি আজ দলে দলে--
আজ    ঘরের ছেলে সবাই মিলে   দেখা দিয়ে আয় রে মাকে ॥
আরো দেখুন
মন, জাগ মঙ্গললোকে
Songs
মন, জাগ' মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে
                   জ্যোতিবিভাসিত চোখে ॥
হের' গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবনসাগর--
নির্মল প্রাতে   বিশ্বের সাথে জাগ' অভয় অশোকে ॥
আরো দেখুন
আমার প্রাণের মানুষ
Songs
আমার       প্রাণের মানুষ আছে প্রাণে
              তাই হেরি তায় সকল খানে॥
আছে সে    নয়নতারায় আলোকধারায়,    তাই না হারায়--
ওগো         তাই দেখি তায় যেথায় সেথায়
              তাকাই আমি যে দিক-পানে॥
আমি          তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
              শোনা    হল না, হল না--
আজ         ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি         তাহার বাণী আপন গানে॥
কে তোরা   খুঁজিস তারে  কাঙাল-বেশে  দ্বারে দ্বারে,
              দেখা    মেলে না মেলে না,--
ও তোরা    আয় রে ধেয়ে  দেখ্‌ রে চেয়ে  আমার বুকে --
ওরে         দেখ্‌ রে আমার দুই নয়ানে॥    
আরো দেখুন