১৮ (ei kathati mane rekho)

     এই কথাটি মনে রেখো,    তোমাদের এই হাসিখেলায়

          আমি যে গান গেয়েছিলেম    জীর্ণ পাতা ঝরার বেলায়।

              শুকনো ঘাসে শূন্য বলে    আপন-মনে

                   অনাদরে অবহেলায়

          আমি যে গান গেয়েছিলেম     জীর্ণ পাতা ঝরার বেলায়॥

     দিনের পথিক মনে রেখো,    আমি চলেছিলেম রাতে

              সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।

যখন আমার ও-পার থেকে    গেল ডেকে    ভেসেছিলেম ভাঙা ভেলায়।

     আমি যে গান গেয়েছিলেম    জীর্ণ পাতা ঝরার বেলায়॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো সখী, দেখি দেখি
Songs
ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে।
কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে।
কী মধু কী সুধা কী সৌরভ,
কী রূপ রেখেছ লুকায়ে।
কোন্‌ প্রভাতে কোন্‌ রবির আলোকে
দিবে খুলিয়ে কাহার কাছে।
সে যদি না আসে এ জীবনে,
এ কাননে পথ না পায়!
যারা এসেছে তারা বসন্ত ফুরালে
নিরাশ প্রাণে ফেরে পাছে!
আরো দেখুন
ওরে আমার হৃদয়
Songs
ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে
     দীপের মতো গানের স্রোতে কে ভাসালে ॥
যেন রে তুই হঠাৎ বেঁকে   শুকনো ডাঙায় যাস নে ঠেকে,
              জড়াস নে শৈবালের জালে ॥
তীর যে হোথা স্থির রয়েছে,    ঘরের প্রদীপ সেই জ্বালালো--
              অচল রহে তাহার আলো।
গানের প্রদীপ তুই যে গানে   চলবি ছুটে অকূল-পানে
              চপল ঢেউয়ের আকুল তালে ॥
আরো দেখুন
এসেছে সকলে কত আশে
Songs
এসেছে সকলে কত আশে দেখো চেয়ে--
হে প্রাণেশ, ডাকে সবে ওই তোমারে ॥
এসো হে মাঝে এসো, কাছে এসো,
তোমায় ঘিরিব চারি ধারে ॥
উৎসবে মাতিব হে তোমায় লয়ে,
ডুবিব আনন্দ-পারাবারে ॥
আরো দেখুন