১৯ (asa jaoyar pather dhare)

     আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।

     যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন॥

     সুরগুলি তার নানা ভাগে    রেখে যাব পুষ্পরাগে,

     মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন॥

কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা,

কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা।

          কিছু বা কোন্‌ চৈত্রমাসে    বকুল-ঢাকা বনের ঘাসে

          মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন॥

রাগ: ইমনকল্যাণ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ চৈত্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ মার্চ, ১৯২২

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি প্রেম দিলে
Songs
যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?।
কেন    তারার মালা গাঁথা,
কেন    ফুলের শয়ন পাতা,
কেন    দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?।
যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
তবে    ক্ষণে ক্ষণে কেন
আমার  হৃদয় পাগল-হেন
তরী    সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।
আরো দেখুন
বনে এমন ফুল
Songs
বনে এমন ফুল ফুটেছে,
মান ক'রে থাকা আজ কি সাজে।
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চলো চলো কুঞ্জমাঝে॥
আজ   কোকিলে গেয়েছে কুহু   মুহুর্‌মুহু,
কাননে ওই বাঁশি বাজে।
মান ক'রে থাকা আজ কি সাজে॥
আজ   মধুরে মিশাবি মধু,   পরানবঁধু
চাঁদের আলোয় ওই বিরাজে।
মান ক'রে থাকা আজ কি সাজে॥
আরো দেখুন
সাত দেশেতে খুঁজে খুঁজে গো
Songs
         সাত দেশেতে খুঁজে খুঁজে গো
                                শেষকালে এই ঠাঁই
                            ভাগ্যে দেখা পেলেম রক্ষা তাই।
আরো দেখুন