৩১৮ (durer bandhu surer dutire)

দূরের বন্ধু সুরের দূতীরে পাঠালো তোমার ঘরে।

মিলনবীণা যে হৃদয়ের মাঝে বাজে তব অগোচরে॥

মনের কথাটি গোপনে গোপনে   বাতাসে বাতাসে ভেসে আসে মনে,

বনে উপবনে,   বকুলশাখার চঞ্চলতায়   মর্মরে মর্মরে॥

পুষ্পমালার পরশপুলক পেয়েছ বক্ষতলে,

রাখো তুমি তারে সিক্ত করিয়া সুখের অশ্রুজলে।

ধরো সাহানাতে মিলনের পালা,   সাজাও যতনে বরণের ডালা--

মালতীর মালা,   অঞ্চলে ঢেকে কনকপ্রদীপ   আনো   আনো তার পথ-'পরে॥

রাগ: কালাংড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আশ্বিন, ১৩৪১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ সেপ্টেম্বর, ১৯৩৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে কেবল পালিয়ে
Songs
যে কেবল   পালিয়ে বেড়ায়,   দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে,
সে কি আজ   দিল ধরা   গন্ধে-ভরা   বসন্তের এই সঙ্গীতে॥
          ও কি তার   উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি।
          আজ কি   পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি।
          ও কি তার   চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে॥
     না গো না,   দেয় নি ধরা,   হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে।
মিছে এই    হেলা-দোলায়   মনকে ভোলায়,   ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে।
          সে বুঝি   লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে,
          নয়নের   আড়ালে তার   নিত্য-জাগার   আসন পাতে--
          ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে॥
আরো দেখুন
তোমারি নামে নয়ন মেলিনু
Songs
তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,
তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি ॥
তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা,
তোমারি নামে উঠিল গগনে কিরণবীণা বাজি ॥
তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার,
বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি।
তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা,
তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি ॥
আরো দেখুন
বসন্ত, তোর শেষ
Songs
বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ--
ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ॥
    উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার    মাতন তোমার থামুক এবার,
        নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥
তোমার    সাধের মুকুল কতই পড়ল ঝরে--
তারা    ধুলা হল, তারা    ধুলা দিল ভরে।
    প্রখর তাপে জরোজরো    ফল ফলাবার শাসন ধরো,
        হেলাফেলার পালা তোমার এই বেলা হ'ক ভঙ্গ॥
আরো দেখুন