৩২৮ (de tora amay nutan kare)

দে তোরা আমায় নূতন ক'রে দে নূতন আভরণে॥

হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি,

বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে।

শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে॥

বাজুক প্রেমের মায়ামন্ত্রে

পুলকিত প্রাণের বীণাযন্ত্রে

চিরসুন্দরের অভিবন্দনা।

আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে,

যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নমো নমো, হে
Songs
নমো নমো, হে বৈরাগী।
          তপোবহ্নির শিখা জ্বালো জ্বালো,
              নির্বাণহীন নির্মল আলো
                   অন্তরে থাক্‌ জাগি॥
আরো দেখুন
ভয় নেই রে তোদের
Songs
ভয় নেই রে তোদের নেই রে ভয়,
যা চলে সব অভয়-মনে--আকাশে ওই উঠেছে শুকতারা।
দখিন হাওয়ায় পাল তুলে দে,   পাল তুলে দে--
সেই হাওয়াতে উড়ছে আমার মন।
ওই শুকতারাতে রেখে দিলেন দৃষ্টি আমার--
       ভয় কিছু নেই,    ভয় কিছু নেই॥
আরো দেখুন
শুধু যাওয়া আসা,
Songs
শুধু          যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু          আলো-আঁধারে কাঁদা-হাসা ॥
শুধু          দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
শুধু          দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,
শুধু          নব দুরাশায় আগে চ'লে যায়--
              পিছে ফেলে যায় মিছে আশা ॥
              অশেষ বাসনা লয়ে ভাঙা বল,
              প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,
              ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,
              ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।
              হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,
              আধখানি কথা সাঙ্গ নাহি হয়,
              লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
              শুধু আধখানি ভালোবাসা ॥
আরো দেখুন