৬৯ (shudhu jaoya asa)

শুধু          যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,

শুধু          আলো-আঁধারে কাঁদা-হাসা ॥

শুধু          দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,

শুধু          দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,

শুধু          নব দুরাশায় আগে চ'লে যায়--

              পিছে ফেলে যায় মিছে আশা ॥

              অশেষ বাসনা লয়ে ভাঙা বল,

              প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,

              ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,

              ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।

              হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,

              আধখানি কথা সাঙ্গ নাহি হয়,

              লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে

              শুধু আধখানি ভালোবাসা ॥

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1299

রচনাকাল (খৃষ্টাব্দ): 1892

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চলো চলো, চলো চলো
Songs
            চলো চলো,চলো চলো, চলো চলো ফুলধনু,
                চলো যাই কাজ সাধিতে।
                    দাও বিদায় রতি গো!
            এমন এমন ফুল দিব আনি
                পরখিবে মানিনীহৃদয়ে হানি,
                    মরমে মরমে রমণী অমনি
                        থাকিবে গো দহিতে।।
আরো দেখুন
জননী, তোমার করুণ
Songs
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥
জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।
তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥
আরো দেখুন
হৃদয়ে হৃদয় আসি
Songs
হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা,
               হে বন্ধু আমার,
সে পুণ্যতীর্থের যিনি জাগ্রত দেবতা
               তাঁরে নমস্কার ॥
বিশ্বলোক নিত্য যাঁর শাশ্বত শাসনে
মরণ উত্তীর্ণ হয় প্রতি ক্ষণে ক্ষণে,
আবর্জনা দূরে যায় জরাজীর্ণতার,
               তাঁরে নমস্কার ॥
যুগান্তের বহ্নিস্নানে যুগান্তরদিন
নির্মল করেন যিনি, করেন নবীন,
ক্ষয়শেষে পরিপূর্ণ করেন সংসার,
               তাঁরে নমস্কার।
পথযাত্রী জীবনের দুঃখে সুখে ভরি
অজানা উদ্দেশ-পানে চলে কালতরী,
ক্লান্তি তার দূর করি করিছেন পার,
               তাঁরে নমস্কার ॥
আরো দেখুন