৪৬৪ (janani tomar karun charankhani)

জননী, তোমার করুণ চরণখানি

হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥

জননী, তোমার মরণহরণ বাণী

নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।

তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,

তোমারে নমি হে সকল জীবন-কাজে;

তনু মন ধন করি নিবেদন আজি

ভক্তিপাবন তোমার পূজার ধূপে।

জননী, তোমার করুণ চরণখানি

হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥

রাগ: গুণকেলী

তাল: নবপঞ্চতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নমো যন্ত্র, নমো--
Songs
নমো    যন্ত্র, নমো-- যন্ত্র, নমো-- যন্ত্র, নমো-- যন্ত্র!
তুমি    চক্রমুখরমন্দ্রিত,   তুমি   বজ্রবহ্নিবন্দিত,
তব     বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট দন্ত ॥
তব     দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয় পন্থ।
তব     লৌহগলন শৈলদলন অচলচলন মন্ত্র ॥
কভু    কাষ্ঠলোষ্ট্র-ইষ্টক দৃঢ় ঘনপিনদ্ধ কায়া,
কভু    ভূতল-জল-অন্তরীক্ষ-লঙ্ঘন লঘু মায়া।
তব     খনি-খনিত্র-নখ-বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ-অন্ত্র।
তব     পঞ্চভূতবন্ধনকর ইন্দ্রজালতন্ত্র ॥
আরো দেখুন
আমার অঙ্গে অঙ্গে
Songs
আমার    অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।    আনন্দে বিষাদে মন উদাসী॥
          পুষ্পবিকাশের সুরে    দেহ মন উঠে পূরে,
              কী মাধুরী সুগন্ধ    বাতাসে যায় ভাসি॥
সহসা মনে জাগে আশা,    মোর     আহুতি পেয়েছে অগ্নির ভাষা।
    আজ মম রূপে বেশে    লিপি লিখি কার উদ্দেশে--
        এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥
আরো দেখুন
গানের সুরের আসনখানি
Songs
      গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
      ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি    নিত্য করে ডাকাডাকি,
      অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
      মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
      আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,
      জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে    তালের বনে মাঠের শেষে,
      অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।
      দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥
আরো দেখুন