১০৪ (chaitrapabane mana chitta bane )

     চৈত্রপবনে মম চিত্তবনে     বাণীমঞ্জরী সঞ্চলিতা

              ওগো ললিতা

     যদি বিজনে দিন বহে যায়     খর তপনে ঝরে পড়ে হায়

          অনাদরে হবে ধূলিদলিতা

              ওগো ললিতা ॥

তোমার লাগিয়া আছি পথ চাহি--   বুঝি বেলা আর নাহি নাহি।

বনছায়াতে তারে দেখা দাও,     করুণ হাতে তুলে নিয়ে যাও--

          কণ্ঠাহারে করো সঙ্কলিতা

              ওগো ললিতা ॥

রাগ: কাফি-খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হৃদয় আমার নাচে
Songs
          হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
          শত বরনের ভাব-উচ্ছ্বাস   কলাপের মতো করেছে বিকাশ,
          আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো,  নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥
          ঝরকে ঝরকে ঝরিছে বকুল,   আঁচল আকাশে হতেছে আকুল,
          উড়িয়া অলক ঢাকিছে পলক-- কবরী খসিয়া খুলিছে।
          ঝরে ঘনধারা নবপল্লবে,   কাঁপিছে কানন ঝিল্লির রবে--
          তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥
আরো দেখুন
ওগো দয়াময়ী চোর
Songs
            ওগো দয়াময়ী চোর,   এত দয়া মনে তোর !
            বড়ো দয়া ক’রে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর ।
            বড়ো দয়া ক’রে চুরি ক’রে লও শূন্য হৃদয় মোর ।।
আরো দেখুন
হে মাধবী, দ্বিধা কেন
Songs
হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি--
আঙিনাতে বাহিরিতে মন কেন গেল ঠেকি॥
বাতাসে লুকায়ে থেকে   কে যে তোরে গেছে ডেকে,
পাতায় পাতায় তোরে পত্র সে যে গেছে লেখি॥
কখন্‌ দখিন হতে কে দিল দুয়ার ঠেলি,
চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি।
বকুল পেয়েছে ছাড়া,   করবী দিয়েছে সাড়া,
শিরীষ শিহরি উঠে দূর হতে কারে দেখি॥
আরো দেখুন