৮৪ (ar nai re bela )

আর    নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে।

এখন    চল্‌ রে ঘাটে কলসখানি ভরে নিতে।

          জলধারার কলস্বরে   সন্ধ্যাগগন আকুল করে,

ওরে,   ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে॥

এখন    বিজন পথে করে না কেউ আসা যাওয়া

ওরে,   প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া

          জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা--

ঘাটে    সেই অজানা বাজায় বীণা তরণীতে॥

রাগ: ইমন-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাছে ছিলে দূরে গেলে
Songs
কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এস কাছে।
ভুবন ভ্রমিলে তুমি, সে এখনো বসে আছে।
ছিল না প্রেমের আলো, চিনিতে পার নি ভালো,
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে!
আরো দেখুন
কে এসে যায় ফিরে ফিরে
Songs
             কে এসে যায় ফিরে ফিরে  আকুল নয়ননীরে ।
             কে বৃথা আশাভরে  চাহিছে মুখ’পরে ।
                   সে যে আমার জননী রে ।।
             কাহার সুধাময়ী বাণী  মিলায় অনাদর মানি !
             কাহার ভাষা হায়  ভুলিতে সবে চায় ।
                   সে যে আমার জননী রে ।।
             ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি  চিনিতে আর নাহি পারি ।
             আপন সন্তান  করিছে অপমান—
                   সে যে আমার জননী রে ।।
             পুণ্য কুটিরে বিষণ্ণ  কে বসি সাজাইয়া অন্ন ।
             সে স্নেহ-উপচার  রুচে না মুখে আর ।
                   সে যে আমার জননী রে ।।
আরো দেখুন
আনন্দলোকে
Songs
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
ধরণী'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে ॥
বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥
আরো দেখুন