২১ (anek diner amar je gan )

অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে

তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্‌ বাতাসে॥

যে ফুল গেছে সকল ফেলে    গন্ধ তাহার কোথায় পেলে,

যার আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে॥

সকল গৃহ হারালো যার তোমার তানে তারি বাসা,

যার বিরহের নাই অবসান  তার মিলনের আনে ভাসা।

শুকালো যেই নয়নবারি    তোমার সুরে কাঁদন তারি,

ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দূর আকাশে॥

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ছিন্ন শিকল পায়ে
Songs
              ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,
                   যা উড়ে যা উড়ে যা রে একাকী॥
          বাজবে তোর পায়ে সেই বন্ধ,   পাখাতে পাবি আনন্দ,
                   দিশাহারা মেঘ যে গেল ডাকি॥
নির্মল দুঃখ যে সেই   তো মুক্তি   নির্মল শূন্যের প্রেমে--
          আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা,   নিঃশেষে যাক সে থেমে।
                   দুরাশায় যে মরাবাঁচায়   এত দিন ছিলি তোর খাঁচায়,
                                  ধুলিতলে তারে যাবি রাখি॥
আরো দেখুন
বিদায় নিয়ে গিয়েছিলেম
Songs
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
    ভেবেছিলেম ফিরব না রে॥
এই তো আবার নবীন বেশে
    এলেম তোমার হৃদয়-দ্বারে॥
কে গো তুমি।-- "আমি বকুল।'
    কে গো তুমি।-- "আমি পারুল।'
তোমরা কে বা।-- "আমরা আমের মুকুল গো
    এলেম আবার আলোর পারে।'
'এবার যখন ঝরব মোরা ধরার বুকে
    ঝরব তখন হাসিমুখে--
অফুরানের আঁচল ভ'রে
    মরব মোরা প্রাণের সুখে।'
তুমি কে গো।-- "আমি শিমুল।'
    তুমি কে গো।--  "কামিনী ফুল।'
তোমরা কে বা।-- "আমার নবীন পাতা গো
    শালের বনে ভারে ভারে।'
আরো দেখুন
আছে তোমার বিদ্যেসাধ্যি জানা
Songs
        আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা।
                 রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ।
          জানিস না কেটা আমি।
        ঢের ঢের জানি-- ঢের ঢের জানি--
         হাসিস নে হাসিস নে মিছে,যা যা--
                 সব আপন কাজে যা যা,
                 যা আপন কাজে।
        খুব তোমার লম্বাচওড়া কথা!
            নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে!
আরো দেখুন