২৫৭ (amar jwaleni alo andhakare)

আমার       জ্বলে নি আলো   অন্ধকারে

          দাও না সাড়া কি তাই   বারে বারে॥

তোমার বাঁশি আমার বাজে বুকে   কঠিন দুখে, গভীর সুখে--

          যে       জানে না পথ   কাঁদাও তারে॥

              চেয়ে রই রাতের আকাশ-পানে,

              মন যে কী চায় তা   মনই জানে।

আশা জাগে কেন অকারণে       আমার মনে ক্ষণে ক্ষণে,

              ব্যথার টানে তোমায়   আনবে দ্বারে॥

রাগ: বেহাগ-খাম্বাজ

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভালোবেসে, সখী, নিভৃতে
Songs
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
     আমার নামটি লিখো-- তোমার
          মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
     তাহার তালটি শিখো-- তোমার
          চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
     আমার মুখর পাখি-- তোমার
          প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
     আমার হাতের রাখী-- তোমার
          কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
     ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
          অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
     একটি বিন্দু এঁকো-- তোমার
          ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
     মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার
     অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
     টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার
          অতুল গৌরবে॥
আরো দেখুন
যায় যদি যাক সাগরতীরে
Songs
                      যায় যদি যাক সাগরতীরে--
                         আবার আসুক, আসুক ফিরে।
                               রেখে দেব আসন পেতে
                                        হৃদয়েতে।
                               পথের ধুলো ভিজিয়ে দেব
                                        অশ্রুনীরে।
                               যায় যদি যাক শৈলশিরে--
                         আসুক ফিরে, আসুক ফিরে।
                                  লুকিয়ে রব গিরিগুহায়,
                                          ডাকব উহায়--
                                  আমার স্বপন ওর জাগরণ
                                          রইবে ঘিরে॥
আরো দেখুন
ওকে বোঝা গেলো না
Songs
ওকে বোঝা গেল না--চলে আয় চলে আয়।
ও কী কথা যে বলে সখী, কী চোখে যে চায়।
চলে আয়, চলে আয়।
লাজ টুটে শেষে মরি লাজে,
মিছে কাজে,
ধরা দিবে না যে, বলো কে পারে তায়।
আপনি সে জানে তার মন কোথায়।
চলে আয়, চলে আয়।
আরো দেখুন