২৩০ (adhara madhuri dharechhi chhandobandhane)

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।

     ও যে   সুদূর প্রাতের পাখি

          গাহে   সুদূর রাতের গান॥

              বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর   রঙিন পাখা,

                   তারি ঝরা ফুলের গন্ধ ওর   অন্তরে ঢাকা ॥

ওগো বিদেশিনী,

     তুমি ডাকো ওরে নাম ধরে,

              ও যে   তোমারি চেনা।

     তোমারি দেশের আকাশ ও যে জানে,   তোমার রাতের তারা,

              তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া--

                   নাচে   তোমারি কঙ্কণেরই তালে॥

রাগ: মিশ্র বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ডাকিল মোরে জাগার
Songs
              ডাকিল মোরে জাগার সাথি।
প্রাণের মাঝে বিভাস বাজে,   প্রভাত হল আঁধার রাতি ॥
বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা,   ছড়ায় তারি বসন রাঙা--
     ফুলের বাসে এই বাতাসে   কী মায়াখানি দিয়েছে গাঁথি ॥
     গোপনতম অন্তরে কী   লেখনরেখা দিয়েছে লেখি!
মন তো তারি নাম জানে না,   রূপ আজিও নয় যে চেনা,
     বেদনা মম বিছায়ে দিয়ে   রেখেছি তারি আসন পাতি ॥
আরো দেখুন
গরব মোর হরেছ
Songs
          গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
          কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
তোমারে আমি পেয়েছি বলি      মনে মনে যে মনেরে ছলি,
          ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
জানি নে, নাথ, আমার  ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে--
          নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ!
তোমারে চেয়ে দিবসযামী                   আমারি পানে তাকাই আমি--
          তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।
          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
আরো দেখুন
আজি দখিন-দুয়ার
Songs
        আজি দখিন-দুয়ার খোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
        দিব    হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
        নব    শ্যামল শোভন রথে    এসো    বকুল-বিছানো পথে,
এসো    বাজায়ে ব্যাকুল বেণু    মেখে    পিয়ালফুলের রেণু,
        এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
এসো    ঘনপল্লবপুঞ্জে    এসো হে, এসো হে,  এসো হে।
এসো    বনমল্লিকাকুঞ্জে    এসো হে, এসো হে,  এসো হে।
মৃদু    মধুর মদির হেসে    এসো    পাগল হাওয়ার দেশে,
        তোমার    উতলা উত্তরীয়    তুমি    আকাশে উড়ায়ে দিয়ো--
            এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত, এসো॥
আরো দেখুন