১২৫ (ogo saotali chhele)

              ওগো সাঁওতালি ছেলে,

শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে॥

ধানের ক্ষেতের পারে   শালের ছায়ার ধারে

বাঁশির সুরেতে   সুদূর দূরেতে   চলেছ হৃদয় মেলে॥

     পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা,

          পীত ধড়াটিতে অরুণরেখা,

     কেয়াফুলখানি   কবে তুলে আনি

          দ্বারে মোর রেখে গেলে॥

আমার গানের হংসবলাকাপাঁতি

বাদল-দিনের তোমার মনের সাথি।

     ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে

          তোমাতে আমাতে মিলিয়াছি একখানে,

              মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে॥

রাগ: মিশ্র ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি বরিষনমুখরিত
Songs
আজি   বরিষনমুখরিত শ্রাবণরাতি,
          স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি॥
আজি   কোন্‌ ভুলে ভুলি   আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,
   মনে হয় বুঝি আসিছে সে   মোর দুখরজনীর সাথি॥
          আসিছে সে ধারাজলে সুর লাগায়ে,
          নীপবনে পুলক জাগায়ে।
যদিও বা নাহি আসে   তবু বৃথা আশ্বাসে
ধুলি-'পরে   রাখিব রে   মিলন-আসনখানি পাতি॥
আরো দেখুন
শেষ নাহি যে
Songs
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?
          আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে ॥
              সাঙ্গ হলে মেঘের পালা   শুরু হবে বৃষ্টি-ঢালা,
                   বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে ॥
     ফুরায় যা তা ফুরায় শুধু চোখে,
          অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে।
              পুরাতনের হৃদয় টুটে   আপনি নূতন উঠবে ফুটে,
                   জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥
আরো দেখুন
সকাল-সাঁজে ধায় যে
Songs
                   সকাল-সাঁজে
          ধায় যে ওরা নানা কাজে ॥
আমি কেবল বসে আছি,   আপন মনে কাঁটা বাছি
          পথের মাঝে   সকাল-সাঁজে ॥
                   এ পথ বেয়ে
          সে আসে, তাই আছি চেয়ে।
কতই কাঁটা বাজে পায়ে,   কতই ধুলা লাগে গায়ে--
          মরি লাজে   সকাল-সাঁজে ॥
আরো দেখুন