২২২ (o amar chader alo)

ও আমার    চাঁদের আলো,    আজ ফাগুনের সন্ধ্যাকালে

ধরা দিয়েছ যে আমার    পাতায় পাতায় ডালে ডালে॥

        যে-গান তোমার সুরের ধারায়    বন্যা জাগায় তারায় তারায়

মোর আঙিনায় বাজল গো,    বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে॥

সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।

দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।

    শুভ্র, তুমি করলে বিলোল        আমার প্রাণে রঙের হিলোল--

        মর্মরিত মর্ম গো,

            মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে॥

রাগ: বেহাগ-খাম্বাজ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চলো যাই, চলো
Songs
চলো   যাই, চলো, যাই চলো, যাই--
     চলো   পদে পদে সত্যের ছন্দে
          চলো   দুর্জয় প্রাণের আনন্দে!
              চলো   মুক্তিপথে,
     চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন--
              স্বপ্নকুহক করো ছিন্ন।
          থেকো না জড়িত অবরুদ্ধ
                        জড়তার জর্জর বন্ধে।
     বলো   জয় বলো, জয় বলো, জয়--
          মুক্তির জয় বলো ভাই ॥
     চলো   দুর্গমদূরপথযাত্রী   চলো দিবারাত্রি,
                   করো জয়যাত্রা,
     চলো বহি নির্ভয় বীর্যের বার্তা,
          বলো   জয় বলো, জয় বলো, জয়--
              সত্যের জয় বলো ভাই ॥
     দুর করো সংশয়শঙ্কার ভার,
          যাও চলি তিমিরদিগন্তের পার।
     কেন   যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে--
          চলো    দুর্জয় প্রাণের আনন্দে।
              চলো    জ্যোতির্লোকে   জাগ্রত চোখে--
    
              বলো    জয় বলো, জয় বলো, জয়--
          বলো    নির্মল জ্যোতির জয় বলো ভাই ॥
              হও   মৃত্যুতোরণ উত্তীর্ণ,
          যাক,   যাক ভেঙে যাক যাহা জীর্ণ।
     চলো    অভয় অমৃতময় লোকে,   অজর অশোকে,
              বলো    জয় বলো, জয় বলো, জয়--
                            অমৃতের জয় বলো ভাই ॥
আরো দেখুন
শরৎ, তোমার অরুণ
Songs
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি।
ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি॥
শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে
বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি॥
মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণে
ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।
কুঞ্জছায়া গুঞ্জরণের সঙ্গীতে
ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গীতে,
শিউলিবনের বুক যে ওঠে আন্দোলি॥
আরো দেখুন
নমি নমি চরণে
Songs
নমি নমি চরণে,
          নমি কলুষহরণে ॥
সুধারসনির্ঝর হে,
          নমি নমি চরণে।
নমি চিরনির্ভর হে
          মোহগহনতরণে ॥
নমি চিরমঙ্গল হে,
নমি চিরসম্বল হে।
উদিল তপন, গেল রাত্রি,
          নমি নমি চরণে।
জাগিল অমৃতপথযাত্রী--
     নমি চিরপথসঙ্গী,
          নমি নিখিলশরণে ॥
নমি সুখে দুঃখে ভয়ে,
নমি জয়পরাজয়ে।
অসীম বিশ্বতলে
          নমি নমি চরণে।
নমি চিতকমলদলে
     নিবিড় নিভৃতে নিলয়ে,
          নমি জীবনে মরণে ॥
আরো দেখুন