১৬৬ (nirmal kanta namo he namo)

নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে, নমো হে।

     স্নিগ্ধ সুশান্ত, নমো হে নমো, নমো হে, নমো হে।

              বন-অঙ্গন-ময় রবিকররেখা

                   লেপিল আলিম্পনলিপি-লেখা,

              আঁকিব তাহে প্রণতি মম।

নমো হে নমো, নমো হে নমো, নমো হে নমো ॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ফেব্রুয়ারি, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মনোমন্দিরসুন্দরী
Songs
                    মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
              স্খলদঞ্চলা চলচঞ্চলা!     অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
                  রোষারুণরাগরঞ্জিতা!  বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
              গোপনহাস্য-কুটিল-আস্য  কপটকলহগঞ্জিতা!
                 সঙ্কোচনত-অঙ্গিনী!  ভয়ভঙ্গুরভঙ্গিনী!
              চকিত চপল  নবকুরঙ্গ  যৌবনবনরঙ্গিণী!
                 অয়ি খলছলগুণ্ঠিতা!  মধুকরভরকুণ্ঠিতা
              লুব্ধপবন  -ক্ষুব্ধ-লোভন  মল্লিকা অবলুণ্ঠিতা!
                 চুম্বনধনবঞ্চিনী  দুরূহগর্বমঞ্চিনী!
              রুদ্ধকোরক  -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।
আরো দেখুন
হারে রে রে
Songs
হারে রে রে রে রে,  আমায়   ছেড়ে দে রে, দে রে--
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে॥
     ঘনশ্রাবণধারা   যেমন বাঁধনহারা,
বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে॥
হারে রে রে রে রে,   আমায়   রাখবে ধ'রে কে রে--
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,
     বজ্র যেমন বেগে   গর্জে ঝড়ের মেঘে,
          অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে॥
আরো দেখুন
ভুবনজোড়া আসনখানি
Songs
                        ভুবনজোড়া আসনখানি
              আমার  হৃদয়-মাঝে বিছাও আনি ॥
              রাতের তারা, দিনের রবি,   আঁধার-আলোর সকল ছবি,
তোমার     আকাশ-ভরা সকল বাণী--
                        আমার  হৃদয়-মাঝে বিছাও আনি ॥
                        ভুবনবীণার সকল সুরে
              আমার  হৃদয় পরান দাও-না পূরে।
              দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ--
তোমার     করুণ শুভ উদার পাণি
                        আমার  হৃদয়-মাঝে দিক্‌-না আনি ॥
আরো দেখুন