৩৫২ (bhubanjora asankhani)

                        ভুবনজোড়া আসনখানি

              আমার  হৃদয়-মাঝে বিছাও আনি ॥

              রাতের তারা, দিনের রবি,   আঁধার-আলোর সকল ছবি,

তোমার     আকাশ-ভরা সকল বাণী--

                        আমার  হৃদয়-মাঝে বিছাও আনি ॥

                        ভুবনবীণার সকল সুরে

              আমার  হৃদয় পরান দাও-না পূরে।

              দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ--

তোমার     করুণ শুভ উদার পাণি

                        আমার  হৃদয়-মাঝে দিক্‌-না আনি ॥

রাগ: বেহাগ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ জ্যৈষ্ঠ, ১৩২৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মে, ১৯১৬

রচনাস্থান: চীন সাগর বক্ষে কোসামারু জাহাজে

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি হঠাৎ-হাওয়ায়
Songs
          তুমি    হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন--
          তাই         হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন ॥
গোপন পথে আপন-মনে          বাহির হও যে কোন্‌ লগনে,
              হঠাৎ-গন্ধে মাতাও সমীরণ ॥
নিত্য যেথায় আনাগোনা      হয় না সেথায় চেনাশোনা,
              উড়িয়ে ধুলো আসছে কতই জন।
কখন পথের বাহির থেকে    হঠাৎ-বাঁশি যায় যে ডেকে,
              পথহারাকে করে সচেতন ॥
আরো দেখুন
হেমন্তে কোন্ বসন্তেরই
Songs
হেমন্তে কোন্‌ বসন্তেরই বাণী   পূর্ণশশী ওই-যে দিল আনি॥
বকুল ডালের আগায়   জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়।
কোন্‌   গোপন কানাকানি   পূর্ণশশী ওই-যে দিল আনি॥
আবেশ লাগে বনে   শ্বেতকরবীর অকাল জাগরণে।
ডাকছে থাকি থাকি   ঘুমহারা কোন্‌ নাম-না-জানা পাখি।
কার     মধুর স্মরণখানি   পূর্ণশশী ওই-যে দিল আনি॥
আরো দেখুন
সুধাসাগরতীরে হে
Songs
সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে॥
        শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী,
        নিখিল গাহে আজি আকুল আশ্বাসে॥
        গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা,
            মধুর বহে তব কৃপাসমীরণ।
            আনন্দতরঙ্গ উঠে দশ দিকে,
            মন প্রাণ মগ্ন অমৃত-উচ্ছ্বাসে॥
আরো দেখুন