২৩৪ (namo namo namo)

নমো নমো, নমো নমো, নমো নমো,   তুমি সুন্দরতম।

                   নমো নমো নমো।

     দূর হইল দৈন্যদ্বন্দ্ব,   ছিন্ন হইল দুঃখবন্ধ--

              উৎসবপতি মহানন্দ   তুমি সুন্দরতম॥

রাগ: পঞ্চম

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1334

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওরে সাবধানী পথিক,
Songs
          ওরে   সাবধানী পথিক, বারেক   পথ ভুলে মরো ফিরে।
খোলা   আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে॥
          সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ,
          ঝ'রে প'ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ--
          সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে॥
          অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে,
          ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।
          আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে।
আরো দেখুন
অনেক দিনের শূন্যতা মোর
Songs
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥
          বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
                   দিক পরানে আনি--
          ডাকো তোমার নিখিল-উৎসবে ॥
                   মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
                             খুলাও রুদ্ধদ্বার
                   পূর্ণ করো প্রণতিগৌরবে ॥
আরো দেখুন
চলিয়াছি গৃহ-পানে
Songs
               চলিয়াছি গৃহপানে,    খেলাধুলা অবসান।
               ডেকে লও, ডেকে লও,  বড়ো শ্রান্ত মন প্রাণ।।
               ধুলায় মলিন বাস,    আঁধারে পেয়েছি ত্রাস–
               মিটাতে প্রাণের তৃষা  বিষাদ করেছি পান।। 
               খেলিতে সংসারের খেলা  কাতরে কেঁদেছি হায়,
               হারায়ে আশার ধন   অশ্রুবারি ব'হে যায়। 
               ধুলাঘর গড়ি যত   ভেঙে ভেঙে পড়ে তত–
               চলেছি নিরাশ-মনে,   সান্ত্বনা করো গো দান।।
আরো দেখুন