৮০ (kotha je udhao holo)

কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী

        আজি ভরা বাদরে॥

     ঘন ঘন গুরু গুরু গরজিছে,

ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা--

মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে॥

রাগ: মল্লার

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হল না লো,
Songs
হল না লো, হল না, সই, হায়--
মরমে মরমে লুকানো রহিল,   বলা হল না।
বলি বলি বলি তারে   কত মনে করিনু--
হল না লো, হল না সই॥
না কিছু কহিল,   চাহিয়া রহিল,
গেল সে চলিয়া,   আর সে ফিরিল না।
ফিরাব ফিরাব ব'লে   কত মনে করিনু--
হল না লো, হল না সই॥
আরো দেখুন
আমার জ্বলে নি
Songs
আমার       জ্বলে নি আলো   অন্ধকারে
          দাও না সাড়া কি তাই   বারে বারে॥
তোমার বাঁশি আমার বাজে বুকে   কঠিন দুখে, গভীর সুখে--
          যে       জানে না পথ   কাঁদাও তারে॥
              চেয়ে রই রাতের আকাশ-পানে,
              মন যে কী চায় তা   মনই জানে।
আশা জাগে কেন অকারণে       আমার মনে ক্ষণে ক্ষণে,
              ব্যথার টানে তোমায়   আনবে দ্বারে॥
আরো দেখুন
জনগণমন-অধিনায়ক
Songs
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
     তব শুভ নামে জাগে,    তব শুভ আশিস মাগে,
                   গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥
    
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
     পূরব পশ্চিম আসে  তব সিংহাসন-পাশে
                   প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥
    
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
     দারুণ বিপ্লব-মাঝে  তব শঙ্খধ্বনি বাজে
                   সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥
    
ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
     দুঃস্বপ্নে আতঙ্কে   রক্ষা করিলে অঙ্কে
                   স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে ॥
    
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে--
গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
     তব করুণারুণরাগে   নিদ্রিত ভারত জাগে
                   তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে ॥
আরো দেখুন