৫৪ (kon puratan praner tane)

          কোন্‌ পুরাতন প্রাণের টানে

          ছুটেছে মন মাটির পানে॥

চোখ ডুবে যায় নবীন ঘাসে,   ভাবনা ভাসে পুব-বাতাসে--

মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে॥

          লাগল যে দোল বনের মাঝে

          অঙ্গে সে মোর দেয় দোলা যে।

যে বাণী ওই ধানের ক্ষেতে   আকুল হল অঙ্কুরেতে

         আজ এই মেঘের শ্যামল মায়ায়

              সেই বাণী মোর সুরে আনে॥

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ শ্রাবণ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ জুলাই, ১৯২৯

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে আমি ওই
Songs
যে আমি ওই ভেসে চলে    কালের ঢেউয়ে আকাশতলে
            ওরই পানে দেখছি আমি চেয়ে।
ধুলার সাথে, জলের সাথে,    ফুলের সাথে, ফলের সাথে,
            সবার সাথে চলছে ও যে ধেয়ে॥
ও যে সদাই বাইরে আছে,    দুঃখে সুখে নিত্য নাচে--
            ঢেউ দিয়ে যায়, দোলে যে ঢেউ খেয়ে।
একটু ক্ষয়ে ক্ষতি লাগে,    একটু ঘায়ে ক্ষত জাগে--
            ওরই পানে দেখছি আমি চেয়ে॥
যে আমি যায় কেঁদে হেসে    তাল দিতেছে মৃদঙ্গে সে,
            অন্য আমি উঠতেছি গান গেয়ে।
ও যে সচল ছবির মতো,    আমি নীরব কবির মতো--
            ওরই পানে দেখছি আমি চেয়ে।
এই-যে আমি ঐ আমি নই,    আপন-মাঝে আপনি যে রই,
            যাই নে ভেসে মরণধারা বেয়ে--
মুক্ত আমি তৃপ্ত আমি,    শান্ত আমি, দীপ্ত আমি,
            ওরই পানে দেখছি আমি চেয়ে॥
আরো দেখুন
তাঁহারে আরতি করে
Songs
তাঁহারে     আরতি করে চন্দ্র তপন,    দেব মানব বন্দে চরণ--
     আসীন সেই বিশ্বশরণ    তাঁর জগতমন্দিরে ॥
অনাদিকাল অনন্তগগন   সেই          অসীম-মহিমা-মগন--
     তাহে তরঙ্গ উঠে সঘন   আনন্দ-নন্দ-নন্দ রে ॥
হাতে লয়ে ছয় ঋতুর ডালিপায়ে দেয় ধরা কুসুম ঢালি--
     কতই বরণ, কতই গন্ধ  কত গীত কত ছন্দ রে ॥
বিহগগীত গগন ছায়--   জলদ গায়, জলধি গায়--
     মহাপবন হরষে ধায়,         গাহে গিরিকন্দরে।
কত কত শত ভকত প্রাণ   হেরিছে পুলকে, গাহিছে গান--
     পুণ্য কিরণে ফুটিছে প্রেম,  টুটিছে মোহবন্ধ রে ॥
আরো দেখুন
আমি একলা চলেছি
Songs
আমি         একলা চলেছি এ ভবে,
আমায়       পথের সন্ধান কে কবে।
               ভয় নেই, ভয় নেই--
               যাও আপন মনেই
যেমন        একলা মধুপ ধেয়ে যায়
কেবল       ফুলের সৌরভে॥

আরো দেখুন