২১ (ami ekla chalechhi)

আমি         একলা চলেছি এ ভবে,

আমায়       পথের সন্ধান কে কবে।

               ভয় নেই, ভয় নেই--

               যাও আপন মনেই

যেমন        একলা মধুপ ধেয়ে যায়

কেবল       ফুলের সৌরভে॥

রাগ: মিশ্র দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1297

রচনাকাল (খৃষ্টাব্দ): 1890

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওই মেঘ করে বুঝি গগনে
Songs
             ওই মেঘ করে বুঝি গগনে।
  আঁধার ছাইল, রজনী আইল,
                 ঘরে ফিরে যাব কেমনে!
          চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায়
                সারা দিবস বন ভ্রমণে।
                 ঘরে ফিরে যব কেমনে!
আরো দেখুন
আমরা বসবো তোমার সনে
Songs
                       আমরা   বসব তোমার সনে।–
              তোমার শরিক হব রাজার রাজা,
                       তোমার   আধেক সিংহাসনে।।
              তোমার দ্বারী মোদের করেছে শির নত –
              তারা    জানে না যে মোদের গরব কত ।
              তাই     বাহির হতে তোমায় ডাকি,
                          তুমি  ডেকে লও গো আপন জনে ।।
আরো দেখুন
কেন ধরে রাখা,
Songs
              কেন ধরে রাখা, ও যে যাবে চলে
                        মিলনযামিনী গত হলে॥
স্বপনশেষে নয়ন মেলো,   নিব-নিব দীপ নিবায়ে ফেলো--
                   কী হবে শুকানো ফুলদলে॥
              জাগে শুকতারা, ডাকিছে পাখি,
                        উষা সকরুণ অরুণ-আঁখি।
এসো প্রাণপণ হাসিমুখে    বলো 'যাও সখা! থাকো সুখে'--
              ডেকো না, রেখো না আঁখিজলে॥
আরো দেখুন