১৩৩ (esechhile tabu aso nai)

     এসেছিলে তবু আস নাই   জানায়ে গেলে

     সমুখের পথ দিয়ে   পলাতকা ছায়া ফেলে॥

তোমার সে উদাসীনতা   সত্য কিনা জানি না সে,

     চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে   বেদনা মেলে॥

     তখন পাতায় পাতায়   বিন্দু বিন্দু ঝরে জল,

     শ্যামল বনান্তভূমি   করে ছলোছল্‌।

তুমি চলে গেছ ধীরে ধীরে     সিক্ত সমীরে,

     পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে॥

রাগ: ভৈরবী

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সে দিনে আপদ আমার
Songs
সে দিনে        আপদ আমার যাবে কেটে
পুলকে         হৃদয় যেদিন পড়বে ফেটে ॥
তখন      তোমার গন্ধ তোমার মধু   আপনি বাহির হবে বঁধু হে,
তারে      আমার ব'লে ছলে বলে   কে বলো আর রাখবে এঁটে ॥
আমারে   নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।
আমি কি               জানি নে তার অর্থ কিবা!
তারা যে  জানে আমার চিত্তকোষে   অমৃতরূপ আছে বসে গো--
তারেই   প্রকাশ করি, আপনি মরি,   তবে আমার দুঃখ মেটে ॥
আরো দেখুন
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে
Songs
               আমাদের সখীরে কে নিয়ে যাবে রে—
           তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না।
             কে জানে   কোথা হতে কে এসেছে।
         কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।।
     সখীরা পথে গিয়ে দাঁড়াব,  হাতে তার ফুলের বাঁধন জড়াব,
   বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে—  সখীরে নিয়ে যেতে দেব’ না।।
আরো দেখুন
সব কিছু কেন নিলো না
Songs
         সব কিছু কেন নিল না, নিল না,
      নিল না ভালোবাসা--
            ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটাল না
      যত কিছু দ্বন্দ্বেরে--
            ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা
সাগরহৃদয়ে গহনে হয় হারা,
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো
      প্রেমের আনন্দেরে--
            ভালো আর মন্দেরে॥
আরো দেখুন