১৯১ (enechho oi shirish)

এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে।

        কবে যে সব ফুরিয়ে দেবে, চলে যাবে দিগন্তরে॥

    পথিক, তোমায় আছে জানা,   করব না গো তোমায় মানা--

        যাবার বেলায় যেয়ো যেয়ো বিজয়মালা মাথায় প'রে॥

    তবু তুমি আছ যতক্ষণ

    অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন।

        যখন যাবে তখন প্রাণে   বিরহ মোর ভরবে গানে--

        দূরের কথা সুরে বাজে সকল বেলা ব্যথায় ভ'রে॥

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কোন্ অযাচিত আশার
Songs
    কোন্‌ অযাচিত   আশার আলো
দেখা দিল রে তিমিররাত্রি ভেদি   দুর্দিনদুর্যোগে--
    কাহার মাধুরী বাজাইল করুণ বাঁশি।
        অচেনা নির্মম ভুবনে দেখিনু একি সহসা--
            কোন্‌ অজানার সুন্দর মুখে সান্ত্বনাহাসি॥
আরো দেখুন
হায় গো, ব্যথায়
Songs
হায় গো,    ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো--
                             সুর হারালেম অশ্রুধারে॥
              তরী তোমার সাগরনীরে,   আমি ফিরি তীরে তীরে,
                   ঠাঁই হল না তোমার সোনার নায় গো--
                        পথ কোথা পাই অন্ধকারে॥
হায় গো,    নয়ন আমার মরে দুরাশায় গো,
                        চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে।
              যে ঘরে ওই প্রদীপ জ্বলে   তার ঠিকানা কেউ না বলে,
                   বসে থাকি পথের নিরালায় গো
                        চির-রাতের পাথার-পারে॥
আরো দেখুন
এ জন্মের লাগি
Songs
         এ জন্মের লাগি
            তোর পাপমূল্যে কেনা
                  মহাপাপভাগী
      এ জীবন করিলি ধিক্‌কৃত।
কলঙ্কিনী ধিক্‌ নিশ্বাস মোর
            তোর কাছে ঋণী।
           তোমার কাছে দোষ করি নাই।
            দোষ করি নাই।
দোষী আমি বিধাতার পায়ে,
      তিনি করিবেন রোষ--
            সহিব নীরবে।
তুমি যদি না করো দয়া
            সবে না, সবে না,সবে না॥
         তবু ছাড়িবি না মোরে?
            ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না,
      তোমা লাগি পাপ নাথ,
            তুমি করো মর্মাঘাত।
                  ছাড়িব না।
আরো দেখুন