৪৪ (ei shraban bela badal jhora)

     এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা   যূথীবনের গন্ধে ভরা ॥

     কোন্‌   ভোলা দিনের বিরহিনী,   যেন তারে চিনি চিনি--

ঘন বনের কোণে কোণে ফেরে ছায়ার-ঘোমটা-পরা ॥

কেন বিজন বাটের পানে   তাকিয়ে আছি কে তা জানে।

     হঠাৎ কখন অজানা সে   আসবে আমার দ্বারের পাশে,

বাদল-সাঁঝের আঁধার-মাঝে   গান গাবে প্রাণ-পাগল করা ॥

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দীপ নিবে গেছে
Songs
দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥
              এ পথে যখন যাবে   আঁধারে চিনিতে পাবে--
                        রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি।
              ভয় পাছে শেষ রাতে   ঘুম আসে আঁখিপাতে,
                        ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে॥
আরো দেখুন
ওহে জীবনবল্লভ
Songs
ওহে    জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
আমি    মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব--
শুধু     জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।
          আমি কী আর কব ॥
এই      সংসারপথসঙ্কট অতি কণ্টকময় হে,
আমি    নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব।
          আমি কী আর কব ॥
          সুখ দুখ সব তুচ্ছ করিনু প্রিয় অপ্রিয় হে--
তুমি    নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব।
          আমি কী আর কব ॥
          অপরাধ যদি ক'রে থাকি পদে, না করো যদি ক্ষমা,
তবে    পরানপ্রিয়, দিয়ো হে দিয়ো বেদনা নব নব।
তবু     ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে--
          তুমি ছাড়া আর কী আছে আমার মৃত্যু-আঁধার ভব।
          আমি কী আর কব ॥
আরো দেখুন
আমার মন মানে
Songs
          আমার    মন মানে না-- দিনরজনী।
আমি    কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি।
ওগো,  কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি--
              ওগো সজনি॥
          সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।
তাই    শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী--
              কেন না জানি॥
ওগো,  বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।
ওগো,  বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।
     ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে--
আমি    এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে
              দিব নিছনি॥
আরো দেখুন