৫৮ (amar man baje)

          আমার    মন মানে না-- দিনরজনী।

আমি    কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি।

ওগো,  কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি--

              ওগো সজনি॥

          সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।

তাই    শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী--

              কেন না জানি॥

ওগো,  বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।

ওগো,  বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।

     ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে--

আমি    এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে

              দিব নিছনি॥

রাগ: পিলু-ভীমপলশ্রী-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1299

রচনাকাল (খৃষ্টাব্দ): 1892

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভরা থাক্ স্মৃতিসুধায়
Songs
ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥
বিষাদের অশ্রুজলে   নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে   হৃদয়ের নূতন বাণী॥
যে পথে যেতে হবে   সে পথে তুমি একা--
নয়নে আঁধার রবে,  ধেয়ানে আলোকরেখা।
সারা দিন সঙ্গোপনে   সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে   বিরহের বীণাপাণি॥
আরো দেখুন
ফুরোলো ফুরোলো এবার
Songs
ফুরোলো ফুরোলো এবার   পরীক্ষার এই পালা--
          পার হয়েছি আমি   অগ্নিদহন-জ্বালা ॥
মা গো মা, মা গো মা,   এবার তুমি জাগো মা--
     তোমার   কোলে উজাড় করে দেব অপমানের ডালা ॥
তোমার   শ্যামল আঁচলখানি   আমার   অঙ্গে দাও, মা, আনি--
     আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা ॥
আরো দেখুন
শুনেছে তোমার নাম
Songs
          শুনেছে তোমার নাম অনাথ আতুর জন--
          এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ॥
     কাঁদে যারা নিরাশায়      আঁখি যেন মুছে যায়,
          যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন ॥
     কত শত আছে দীন      অভাগা আলয়হীন,
          শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন।
     পাপে যারা ডুবিয়াছে         যাবে তারা কার কাছে--
          কোথা হায় পথ আছে, দাও তারে দরশন ॥
আরো দেখুন