২৫৩ (ebar bhasiye dite habe)

এবার   ভাসিয়ে দিতে হবে আমার এই তরী--

            তীরে ব'সে যায় যে বেলা, মরি গো মরি॥

        ফুল-ফোটানো সারা ক'রে    বসন্ত যে গেল স'রে,

    নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি।

জল উঠেছে ছল্‌ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে,

    মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।

        শূন্যমনে কোথায় তাকাস।

    ওরে,    সকল বাতাস সকল আকাশ

আজি    ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি॥

রাগ: মিশ্র হাম্বীর

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1912

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কার হাতে এই মালা
Songs
            কার হাতে এই মালা তোমার পাঠালে
আজ                ফাগুন দিনের সকালে।
            তার    বর্ণে তোমার নামের রেখা,
                     গন্ধে তোমার ছন্দ লেখা,
                        সেই মালাটি বেঁধেছি মোর কপালে
                               আজ     ফাগুন দিনের সকালে
            গানটি   তোমার চলে এল আকাশে
আজ                ফাগুন দিনের বাতাসে।
ওগো               আমার নামটি তোমার সুরে
                     কেমন করে দিলে জুড়ে
                     লুকিয়ে তুমি ওই গানেরি আড়ালে,
                               আজ       ফাগুন দিনের সকালে।
আরো দেখুন
আমার বনে বনে
Songs
আমার   বনে বনে ধরল মুকুল,
              বহে   মনে মনে দক্ষিণহাওয়া।
     মৌমাছিদের ডানায় ডানায়
              যেন   উড়ে মোর উৎসুক চাওয়া ॥
     গোপন স্বপনকুসুমে কে   এমন   সুগভীর রঙ দিল এঁকে--
নব   কিশলয়শিহরনে   ভাবনা আমার হল ছাওয়া ॥
                        ফাল্গুনপূর্ণিমাতে
                   এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে   কোন্‌   নিরুদ্দেশের পানে
     উদ্‌বেল গন্ধের জোয়ারতরঙ্গে   হবে মোর তরণী বাওয়া ॥
আরো দেখুন
বজ্রে তোমার বাজে বাঁশি
Songs
          বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান!
          সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান ॥
আমি ভুলব না আর সহজেতে,  সেই প্রাণে মন উঠবে মেতে
          মৃত্যু-মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ ॥
          সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারে
          সপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে।
     আরাম হতে ছিন্ন ক'রে       সেই গভীরে লও গো মোরে
          অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান ॥
আরো দেখুন