১৫৯ (dekho dekho dekho)

দেখো   দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়

          প্রভাতের কিনারায়।

ডাক দিয়েছে রে   শিউলি ফুলেরে--

          আ য়   আ য়   আ য়॥

ও যে   কার লাগি জ্বালে দীপ,

          কার   ললাটে পরায় টিপ,

     ও যে   কার আগমনী গায়-- আ য়   আ য়   আয়।

জাগো   জাগো   সখী,

কাহার আশায়   আকাশ উঠিল পুলকি।

মালতীর বনে বনে     ওই শোনো ক্ষণে ক্ষণে

কহিছে শিশিরবায়-- আ য়   আ য়   আয়॥

রাগ: কালাংড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি এলেম তারি
Songs
আমি    এলেম তারি দ্বারে,    ডাক দিলেম অন্ধকারে    হা রে॥
     আগল ধরে দিলেম নাড়া--  প্রহরে গেল, পাই নি সাড়া,
          দেখতে পেলেম না যে তা রে   হা রে॥
তবে    যাবার আগে এখান থেকে    এই    লিখনখানি যাব রেখে--
     দেখা তোমার পাই বা না পাই    দেখতে এলেম জেনো গো তাই,
          ফিরে যাই সুদূরের পারে  হা রে॥
আরো দেখুন
আমার সত্য মিথ্যা
Songs
          আমার    সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,
                   আমায়    আনন্দে ভাসাও ॥
না চাহি তর্ক না চাহি যুক্তি,   না জানি বন্ধ না জানি মুক্তি,
তোমার          বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥
                      সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,
                             সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।
                       সকল বাক্য সকল শব্দ   সকল চেষ্টা হউক স্তব্ধ-
তোমার          চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥
আরো দেখুন
যে রাতে মোর
Songs
          যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
          জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥
সব যে হয়ে গেল কালো,   নিবে গেল দীপের আলো,
          আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।
          অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।
          ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!
সকালবেলা চেয়ে দেখি,   দাঁড়িয়ে আছ তুমি এ কি,
          ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে ॥
আরো দেখুন