৪ (aj taler baner karatali)

আজ   তালের বনের করতালি   কিসের তালে

পূর্ণিমাচাঁদ মাঠের পারে     ওঠার কালে॥

          না-দেখা কোন্‌ বীণা বাজে   আকাশ-মাঝে,

          না-শোনা কোন্‌ রাগ রাগিণী   শূন্যে ঢালে॥

ওর   খুশির সাথে কোন্‌ খুশির আজ   মেলামেশা,

কোন্‌   বিশ্বমাতন গানের নেশায়   লাগল নেশা।

          তারায় কাঁপে রিনিঝিনি   যে কিঙ্কিণী

          তারি কাঁপন লাগল কি ওর   মুগ্ধ ভালে॥

রাগ: দেশ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বর্ষ গেল, বৃথা গেল
Songs
        বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়--
        আপন শূন্যতা লয়ে জীবন বহিয়া যায় ॥
তবু তো আমার কাছে           নব রবি উদিয়াছে,
        তবু তো জীবন ঢালি বহিছে নবীন বায় ॥
        বহিছে বিমল উষা তোমার আশিসবাণী,
        তোমার করুণাসুধা হৃদয়ে দিতেছে আনি।
রেখেছ জগতপুরে,              মোরে তো ফেল নি দূরে,
        অসীম আশ্বাসে তাই পুলকে শিহরে কায় ॥
আরো দেখুন
অসীম আকাশে অগণ্য কিরণ
Songs
অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ
কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়ে--
তুমি কোথায়, তুমি কোথায়?।
হায় সকলই অন্ধকার-- চন্দ্র, সূর্য, সকল কিরণ,
আঁধার নিখিল বিশ্বজগত।
তোমার প্রকাশ হৃদয়মাঝে সুন্দর মোর নাথ--
মধুর প্রেম-আলোকে   তোমারি মাধুরী তোমারে প্রকাশে ॥
আরো দেখুন
এমনি ক'রেই যায়
Songs
          এমনি ক'রেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না ॥
          আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
                   দেহের     বাঁধ টুটেছে--
মাথার 'পরে খুলে গেছে   আকাশের ওই সুনীল ঢাক্‌না ॥
          ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
                   সে যেন রে কাহার বাণী।
          কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।
                   সে কোন্‌   সুরে সাধা--
বিশ্ব বলে মনের কথা,   কাজ প'ড়ে আজ থাকে থাক্‌-না॥।
আরো দেখুন