১২ (tumi ki go pita amader)

               তুমি কি গো পিতা আমাদের। 

                 ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের।। 

               ওই-যে নয়নে তব   অরুণকিরণ নব,

                 বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের।। 

               ওই কি স্নেহের রবে  ডাকিছ মোদের সবে। 

                 তোমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া। 

               হৃদয়ের ফুলগুলি  যতনে ফুটায়ে তুলি 

                 দিবে কি বিমল করি প্রসাদসলিল দিয়া।।

রাগ: রামকেলী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার বীণা আমার
Songs
তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে ॥
আকাশ যবে শিহরি উঠে গানে
গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে--
তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে।
হে বীণাপাণি, তোমার সভাতলে
আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে ॥
তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥
চলিতেছিনু তব কমলবনে,
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।
তোমার সুর ফাগুনরাতে জাগে,
তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে।
সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে
গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে।
কুহেলী কেন জড়ায় আবরণে--
আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে,
তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥
আরো দেখুন
আমি কেমন করিয়া
Songs
আমি    কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো--
                   আমার   জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি    কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো--
                   ডুবিয়া   নিবিড় গভীর শোভাতে ॥
আজ    গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে--
                   দেখেছি   আমার হৃদয়রাজারে।
আমি    দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে--
                   দেখেছি   চিরজনমের রাজারে ॥
এই      বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
                   কেমনে মিলে গেছে মোর তনুতে--
তাই    এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।
আজ    ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো--
                   যেন রে   নিঃশেষে আজি ফুরালো।
আজ    যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো--
                   আমার     আদি ও অন্ত জুড়ালো ॥
আরো দেখুন
না, যেয়ো না
Songs
        না,      যেয়ো না, যেয়ো নাকো।
    মিলনপিয়াসী মোরা--  কথা রাখো, কথা রাখো॥
আজো বকুল আপনহারা    হায় রে,    ফুল ফোটানো হয় নি সারা,
                    সাজি ভরে নি--
                পথিক ওগো, থাকো থাকো॥
            চাঁদের চোখে জাগে নেশা,
        তার    আলো গানে গন্ধে মেশা।
দেখো চেয়ে কোন্‌ বেদনায়    হায় রে    মল্লিকা ওই যায় চলে যায়
                অভিমানিনী--
        পথিক, তারে ডাকো ডাকো॥
আরো দেখুন