১৪ (songsarete chari dhar)

             সংসারেতে চারি ধার   করিয়াছে অন্ধকার,

             নয়নে তোমার জ্যোতি   অধিক ফুটেছে তাই।। 

             চৌদিকে বিষাদঘোরে   ঘেরিয়া ফেলেছে মোরে,

             তোমার আনন্দমুখ   হৃদয়ে দেখিতে পাই।। 

             ফেলিয়া শোকের ছায়া   মৃত্যু ফিরে পায় পায়,

             যতনের ধন যত   কেড়ে কেড়ে নিয়ে যায়। 

             তবু সে মৃত্যুর মাঝে   অমৃতমুরতি রাজে,

             মৃত্যুশোক পরিহরি   ওই মুখপানে চাই।। 

             তোমার আশ্বাসবাণী   শুনিতে পেয়েছি প্রভু,

             মিছে ভয় মিছে শোক   আর করিব না কভু। 

             হৃদয়ের ব্যথা কব,   অমৃত যাচিয়া লব,

             তোমার অভয়-কোলে   পেয়েছি পেয়েছি ঠাঁই।।

রাগ: আলাহিয়া বিলাবল

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার সত্য মিথ্যা
Songs
          আমার    সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,
                   আমায়    আনন্দে ভাসাও ॥
না চাহি তর্ক না চাহি যুক্তি,   না জানি বন্ধ না জানি মুক্তি,
তোমার          বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥
                      সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,
                             সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।
                       সকল বাক্য সকল শব্দ   সকল চেষ্টা হউক স্তব্ধ-
তোমার          চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥
আরো দেখুন
আলোর অমল কমলখানি
Songs
আলোর অমল কমলখানি কে ফুটালে,
নীল আকাশের ঘুম ছুটালে॥
     আমার মনের ভাব্‌নাগুলি   বাহির হল পাখা তুলি,
              ওই কমলের পথে তাদের সেই জুটালে॥
শরতবাণীর বীণা বাজে কমলদলে।
ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে।
     তাই তো বাতাস বেড়ায় মেতে   কচি ধানের সবুজ ক্ষেতে,
              বনের প্রাণে মর্‌মরানির ঢেউ উঠালে॥
আরো দেখুন
তারে দেখাতে পারিনে কেন
Songs
তারে দেখাতে পারি নে কেন প্রাণ। (খুলে গো)
কেন বুঝাতে পারি নে হৃদয়-বেদনা।
কেমনে সে হেসে চলে যায়, কোন্‌ প্রাণে ফিরেও না চায়,
এত সাধ এত প্রেম করে অপমান।
এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না,
প্রাণে গোপনে রহিল।
এ প্রেম কুসুম যদি হত, প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান,
বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে,
তবু তার সংশয় হত অবসান।
আরো দেখুন